শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

কুয়েত আন্তর্জাতিক বইমেলায় ৫ হাজার কোরআন বিতরণ

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২১:১৯, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:২১, ৩০ নভেম্বর ২০২৫

কুয়েত আন্তর্জাতিক বইমেলায় ৫ হাজার কোরআন বিতরণ

ছবি: সংগৃহীত

৪৮তম কুয়েত আন্তর্জাতিক বইমেলায় আগত দর্শনার্থীদের মধ্যে পাঁচ হাজারের বেশি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। শনিবার মেলার শেষ দিন পর্যন্ত সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন এই কোরআন সংস্করণগুলো উপহার দেয়।

মদিনাভিত্তিক সূত্র জানায়, বিভিন্ন মাপের ছাপানো কোরআন, বহু ভাষায় অনুবাদ প্রকল্প এবং পবিত্র গ্রন্থ মুদ্রণে সৌদি আরবের সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্যাভিলিয়নটি মেলায় আসা পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব জোরদার করা, বিভিন্ন সমাজের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বব্যাপী কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবেই তাদের এই অংশগ্রহণ।

এ বছর ২০ নভেম্বর শুরু হওয়া কুয়েত আন্তর্জাতিক বইমেলায় ৩৩টি আরব ও অনারব দেশের ৬১১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। ‘সংস্কৃতির রাজধানী, বইয়ের ভূমি’ স্লোগানে অনুষ্ঠিত মেলাটি শেষ হয় ২৯ নভেম্বর।

২০২৫ সালে কুয়েতকে আরব সংস্কৃতি ও গণমাধ্যমের রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এবারের আয়োজনে ওমান ছিল বিশেষ অতিথি দেশ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন