শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকা-দিল্লির বায়ু খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২২, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৮, ৩০ নভেম্বর ২০২৫

ঢাকা-দিল্লির বায়ু খুবই অস্বাস্থ্যকর

দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ নগরী দিল্লি ও ঢাকা আজও গুরুতর বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, দিল্লি রয়েছে তালিকার শীর্ষে আর ঢাকা তৃতীয় স্থানে।

তালিকার শীর্ষে থাকা ভারতের রাজধানী দিল্লির দূষণ স্কোর ২৩৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। শীত মৌসুমের শুরুতেই শহরটিতে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়—শিল্পকারখানা, যানবাহন, আবর্জনা পোড়ানো এবং আশপাশের কৃষিজমি পোড়ানোর ধোঁয়া মিলেই আকাশ ধোঁয়াশায় ঢেকে থাকে।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের স্কোর ২৩৩, যা একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ মানের। এখানে শিল্প এলাকাগুলো থেকে নির্গত ধোঁয়া ও ঠান্ডা মৌসুমের আবহাওয়াগত প্রভাব দূষণ বাড়ায়।

বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ২১৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ মানের পর্যায়ে। নির্মাণশিল্প, যানজট, ইটভাটা, ধুলাবালি ও শুষ্ক মৌসুমের প্রভাব মিলেই দূষণের মাত্রা বেড়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন