শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

আচমকাই ক্যাম্প ন্যুতে মেসি!  বার্সায় ফিরছেন আর্জেন্টাইন তারকা?

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৫:৫৭, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২২, ১১ নভেম্বর ২০২৫

আচমকাই ক্যাম্প ন্যুতে মেসি!  বার্সায় ফিরছেন আর্জেন্টাইন তারকা?

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর হঠাৎই স্পেনের বার্সেলোনায় দেখা মিলল লিওনেল মেসির। এমএলএস কাপ প্লে–অফে জোড়া গোল করে দলকে এগিয়ে নেওয়ার পরদিনই তিনি হাজির হলেন ক্যাম্প ন্যুতে—বার্সেলোনার নবনির্মিত স্টেডিয়ামে, যেটি একসময় তার দ্বিতীয় ঘর ছিল। এই আকস্মিক সফর ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে, মেসি কি তবে আবারও ফিরছেন বার্সায়?

নতুন করে সাজানো ক্যাম্প ন্যুতে মেসিকে দেখা যায় ফাঁকা মাঠের ঘাসে দাঁড়িয়ে থাকতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো নিজেই পোস্ট করেন তিনি। একাধিক ছবিতে তাকে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। 

ক্যাপশনে মেসি লেখেন, ‘গত রাতে আমি এমন জায়গায় ফিরেছিলাম যেটাকে আমি হৃদয় দিয়ে মিস করি। যেখানে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ ছিলাম। আশা করি একদিন আবার ফিরতে পারব, খেলোয়াড় হিসেবে নয়—কারণ আমি সেটা কখনও চাইনি।’

এই পোস্টের পর থেকেই বার্সেলোনা সমর্থকদের মধ্যে জোর গুঞ্জন—মেসি কি কোচ বা ক্লাব অ্যাম্বাসাডর হিসেবে ফিরছেন? নাকি ক্যাম্প ন্যুতে তার বিদায়ী সম্মাননা ঘিরেই এই সফর?

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যাম্প ন্যুর পুনর্নির্মাণের কাজ চলছিল। আর্থিক ও প্রশাসনিক জটিলতায় প্রকল্পটির সময়সীমা বারবার পিছিয়েছে। সম্প্রতি বার্সেলোনা দল প্রথমবার নতুন স্টেডিয়ামে অনুশীলন করেছে, যেখানে উপস্থিত ছিলেন প্রায় ২৩ হাজার দর্শক। আন্তর্জাতিক বিরতির পর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এখানেই প্রথম ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচে মেসিকে বিশেষভাবে সম্মান জানানো হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে ক্লাব সূত্র।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া