শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় নানা অপকর্মে আলোচিত ছিলেন ডিআইও-১ মহিদুল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৭, ৩০ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় নানা অপকর্মে আলোচিত ছিলেন ডিআইও-১ মহিদুল

বদলি হওয়া জেলা ইন্টিলিজেন্স অফিসার-১ (ডিআইও-১) মোহাম্মদ মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশ ভেরিফিকেশন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়া ও নির্ধারিত থানা এলাকায় গোয়েন্দাগিরির দায়িত্বে থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের হর্তাকর্তা হয়ে উঠেছিলেন জেলা ইন্টিলিজেন্স অফিসার-১ (ডিআইও-১) মোহাম্মদ মহিদুল ইসলাম। প্রায় এক বছর দায়িত্ব পালনকালে খোদ পুলিশ সদস্যদেরও ক্ষোভের কেন্দ্র হয়ে ওঠেন বিশেষ শাখার এই আলোচিত ইন্সপেক্টর। 

পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, পুলিশ সুপার মো. এহতেশামুল হকের বিশ্বস্ত ছিলেন মহিদুল (বিপি নম্বর ৭৯০৬১১৮১০৪)। এসপি চলতেন তার কথায়। এসপির বদলির সাথে সাথে জেলা থেকে পাততাড়ি গুটিয়েছেন মহিদুলও। তার হাতে নানাভাবে হয়রানির শিকার পুলিশ কর্মকর্তাদের রোষানলে পড়ার আশঙ্কা থেকেই দ্রুত নিজের বদলির ব্যবস্থা করিয়েছেন বলেও আলোচনা রয়েছে। 

২৬ নভেম্বর ৭৩ জন ইন্সপেক্টরকে বদলির আদেশ দেয় পুলিশ সদর দপ্তর। এতে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে মহিদুল ইসলামকে। 

এসপির বদলির পরই তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ তুলে মুখ খুলতে শুরু করেছেন জেলায় কর্মরত অনেক পুলিশ কর্মকর্তা। 

তাদের অভিযোগ, গত এক বছরে জেলার আইনশৃঙ্খলা বাজে অবস্থায় পৌঁছানোর পেছনে ডিআইও-১ মহিদুলের রয়েছে বিরাট দায়-ব্যর্থতা। গোয়েন্দা রিপোর্ট দেওয়ার বদলে নিজের আঁখের গোছাতেই কাজ করেছেন। প্রতিটি থানা থেকে মাসোহারা আদায় করেছেন। এজন্য জেলার নয়টি থানায় নিজস্ব লোকদের নিয়োজিত করেন। প্রত্যেক থানার কম্পিউটার অপারেটররাও মহিদুলের হয়ে কাজ করেন।

মহিদুলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পুলিশ ক্লাবের নিচতলার কক্ষও ভাড়া দিয়ে মাসে তিন হাজার টাকা করে নেন বলেও অভিযোগ পাওয়া যায়। ক্লাবের দুটি কক্ষে নিজের লোকজন বসিয়ে থানায় আধিপত্য ছাড়াও অপকর্ম চালান।
 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন ও ইমিগ্রেশনের ইনচার্জ আবদুস সাত্তার ছিলেন মহিদুলের ব্যাচমেট। অভিযোগ রয়েছে, আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে মহিদুল এসপির মাধ্যমে নির্দেশ দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করান। মামলার বাদী হন ইমিগ্রেশন ইনচার্জ সাত্তার নিজেই। কিন্তু ইমিগ্রেশন ওসির বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগের আজ পর্যন্ত কোনো তদন্তই হয়নি। 

সাংবাদিকদের অভিযোগ, তারা যেন পুলিশের অপকর্ম নিয়ে লেখালেখি থেকে দূরে থাকে, সেজন্য তাদের থামিয়ে রাখতে গোপন রিপোর্ট পাঠিয়ে হয়রানিতে ফেলার চেষ্টা করেন ডিআইও-১ মহিদুল। জেলা পুলিশের এসব অপকর্ম নিয়ে আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন ফোরামে যারা কথা বলেছেন, তাদের বিরুদ্ধেও গোপন রিপোর্ট তৈরি করে বিশেষ পুলিশ সুপারের স্বাক্ষরে ঢাকায় পাঠান তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক সূত্রের অভিযোগ, মহিদুলের ইঙ্গিতে জেলার বিভিন্ন থানায় অফিসাররা বসতেই পারেননি। কারণে-অকারণে চলে বদলি। ফলে জেলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল একেবারেই বন্ধ হয়ে যায়। কিন্তু এই সময়ে  ডিএসবি ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাউকে বদলি করা হয়নি।

পুলিশ লাইনও নিজের লোক বসিয়ে কব্জা করেন মহিদুল। তার হয়ে এএসআই রবিউল পুলিশ লাইন নিয়ন্ত্রন করতেন। পুলিশ লাইনের সব কেনাকাটার দায়িত্ব ছিলো রবিউলের। প্রশাসনিক কারনে একাধিকবার রবিউলের বদলী আদেশ হলেও সেটি মহিদুল ঠেকিয়ে দেন। আরআই ফখরুলও মহিদুলের লোক হিসেবে পরিচিত। 
 
অভিযোগগুলো নিয়ে কথা বলতে মহিদুল ইসলামের সরকারি ও ব্যক্তিগত নম্বারে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। একজন সাংবাদিকের ফোন রিসিভ করে তিনি বলেন, ‘ফোনে কোনো কিছু বলা যায় না। কবে আসবেন বলেন’।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা