শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৭, ১১ নভেম্বর ২০২৫

দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রেনটি বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে জারিয়া অভিমুখে যাত্রা শুরু করে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, সকালে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে হঠাৎ আগুন ধরে যায়। এতে ট্রেনটি থেমে গেলে যাত্রীরা আতঙ্কে দ্রুত নামেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকর্মীরা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটিকে শম্ভুগঞ্জ স্টেশনে নিয়ে যান।

তিনি আরও জানান, “বিকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখেই চালক ট্রেন থামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা চিৎকার শুরু করেন। তবে ট্রেনের অন্য বগিতে আগুন না লাগায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুন ধরে। বিষয়টি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া