শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

খিলগাঁওয়ে বাইক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২০, ৩০ নভেম্বর ২০২৫

খিলগাঁওয়ে বাইক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাইক দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। ছবি: সংগৃহীত

ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাইক দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। তিনি ‘ভোরের পাতা’ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। 

ঢাকার বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এই সাংবাদিক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাবিতলা গ্রামে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বাসা থেকে কারওয়ানবাজার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রথমে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

হাসপাতালে নিহত জহির ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম বলেন, তার বাবা অফিসে রওনা দেওয়ার কিছুক্ষণ পর ফোনে দুর্ঘটনার খবর দেন পথচারীরা। তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি।

পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা