শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৫, ৩০ নভেম্বর ২০২৫

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ছবি: সমাজকাল

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের (রিপোর্টার) সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ চলে। 

নির্বাচনে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী ও তৌহিদুল ইসলাম মিন্টু। সহ সভাপতি পদে লড়ছেন দুজন, হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। তারা হলেন, মাহমুদুল হাসান, মঈনুল আহসান ও মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ছয়জন প্রার্থী। তারা হলেন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন, নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা এবং আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া ও মো. সলিম উল্লা (এস ইউ সেলিম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তারা হলেন, আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন