শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ফরেস্ট লজ লিজ ফাঁস নিয়ে মুখ খুললেন প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩৬, ৩ ডিসেম্বর ২০২৫

ফরেস্ট লজ লিজ ফাঁস নিয়ে মুখ খুললেন প্রিন্স উইলিয়াম

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন

ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম স্ত্রী প্রিন্সেস কেট মিডলটনকে ঘিরে গুজব ও লিজ সংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন। জিওটিভি জানায়, উইলিয়াম সম্প্রতি ওয়েলস ইনভেস্টমেন্ট সামিটে বক্তব্য দিতে গিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন।

নিউপোর্টে আয়োজিত সম্মেলনে ২৫ দেশের ৩০০ প্রতিনিধির সামনে প্রিন্স উইলিয়াম তাদের দাম্পত্য জীবনের শুরুটা স্মরণ করেন। তিনি বলেন—“ওয়েলসই ছিল সেই প্রথম জায়গা যেখানে ক্যাথেরিন আর আমি একসঙ্গে ঘর বেঁধেছিলাম—অ্যাংলেসির ছোট্ট দ্বীপে। ওয়েলসে বাসা বাঁধলে আপনি তিন মিলিয়ন মানুষের পরিবারের অংশ হয়ে যান। এখানকার উষ্ণতা আর আপনত্ব অদ্বিতীয়।”

উইলিয়াম বলেন, ওয়েলস এখন শুধু পর্যটকের স্বর্গ নয়, বরং বিনিয়োগ ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বিনিয়োগ ও উদ্ভাবনের জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছি। ওয়েলসের সবচেয়ে বড় শক্তি হল—শিল্প, একাডেমিয়া এবং সরকার একসঙ্গে কাজ করতে জানে।”

ওয়েলসকে নিজেদের হৃদয়ের ঘর বললেও, সাম্প্রতিক মাসগুলোতে উইলিয়াম-কেট দম্পতি ইংল্যান্ডে নতুন বাড়ি সুরক্ষায় ব্যস্ত ছিলেন।

ক্রাউন এস্টেট নিশ্চিত করেছে, তারা উইন্ডসর গ্রেট পার্কের ফরেস্ট লজ নামের গ্রেড–টু তালিকাভুক্ত ঐতিহাসিক ম্যানশনের জন্য ২০ বছরের নন-অ্যাসাইনেবল লিজ পেয়েছেন।

লিজ কার্যকর হয়েছে ৫ জুলাই ২০২৫ থেকে।

 

ম্যানশনটি তাদের সন্তানদের নিয়ে প্রধান ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহৃত হবে। অক্টোবর অর্ধ-বার্ষিকিতে বাড়িটিতে তারা ইতোমধ্যে উঠে গেছেন।

ক্রাউন এস্টেটের বরাতে জিওটিভি জানায়, লিজ প্রক্রিয়ায় কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি। বরং পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে—স্বচ্ছ বাজার দর অনুযায়ী, আর্ম’স লেংথ নীতিতে, অর্থাৎ কোনো রাজকীয় সম্পর্ককে প্রভাব ফেলতে দেওয়া হয়নি। হ্যাম্পটনস ও স্যাভিলস—এই দুই স্বাধীন সম্পত্তি মূল্যায়নকারী প্রতিষ্ঠান ভাড়ার মূল্য নির্ধারণ করেছে

এমনকি ‘লিজ চুক্তির শর্ত ফাঁস’ ঘিরে বিতর্ক ওঠায় উইলিয়াম নাখোশ হন এবং কেটের নিরাপত্তা রক্ষায় বার্তা স্পষ্ট করেন— ব্যক্তিগত জীবনের তথ্য প্রচার রাজপরিবারের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

ওয়েলসের প্রতি টান, স্মৃতি ও আবেগের পাশাপাশি ইংল্যান্ডে নতুন স্থায়ী বাড়ি নেওয়ার সিদ্ধান্তকে বিশ্লেষকরা দুটি ভিন্ন প্রয়োজনের সমন্বয় হিসেবে দেখছেন—ওয়েলসের আবেগ ও রাজপরিবারের ঐতিহাসিক সংযোগ। উইন্ডসরে সন্তানদের জন্য নিরাপদ, স্থায়ী, দীর্ঘমেয়াদি ‘হোম বেস’ তৈরি করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা