শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

আর্থিক ধসের মুখে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:২৩, ২ ডিসেম্বর ২০২৫

আর্থিক ধসের মুখে জাতিসংঘ

মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এটি জাতিসংঘ ইতিহাসের অন্যতম কঠিন আর্থিক সময়”— সদস্য দেশগুলোর বিপুল বকেয়ার কারণে জাতিসংঘকে ২০২৬ সালেই ইতিহাসের বড়সড় বাজেট–সংকোচন ও কর্মীছাঁটাইয়ে যেতে হচ্ছে। নতুন হিসাব অনুযায়ী সংস্থাটির আগামী বছরের মূল বাজেট কমছে ১৫.১ শতাংশ এবং বাতিল হচ্ছে মোট ২ হাজার ৬৮১টি পদ— যা কার্যত প্রায় ১৯ শতাংশ কর্মী কাটছাঁট।

জাতিসংঘ মহাসচিব সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এসব সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, ২০২৬ সালের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩২৪ কোটি ডলার, যা ২০২৫ সালের তুলনায় ৫৭ কোটি ৭০ লাখ ডলার কম। বর্তমানে সদস্যদেশগুলোর বকেয়া চাঁদা দাঁড়িয়েছে ১.৫৯ ট্রিলিয়ন ডলারের বেশি, যা ইতিহাসে সর্বোচ্চ।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাজেট ঘাটতির বড় অংশ এসেছে চারটি মহাশক্তির অনাদায়ী চাঁদা থেকে— যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকো। এসব দেশের বিশাল বকেয়া জমা না হওয়ায় জাতিসংঘ কার্যত দৈনন্দিন কার্যক্রম পরিচালনাতেই চরম চাপের মধ্যে পড়ে।

গুতেরেস স্পষ্ট করে জানান, বাজেট কাটছাঁটের মধ্যেও ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ  বরাদ্দ কমানো হবে না। তিনি বলেন—“গাজায় চাহিদা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। ইউএনআরডব্লিউএতে কোনো সংকট তৈরি হলে গাজার মানবিক সহায়তার মেরুদণ্ড ভেঙে পড়বে।”

এ ছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট ও আফ্রিকা উন্নয়ন অ্যাডভোকেসি খাতেও ব্যয় আগের মতোই থাকবে।

২,৬৮১টি পদ বাতিল, ১৮% পদ আগেই শূন্য :ঘাটতি মোকাবিলায় জাতিসংঘ যেসব পদ বাতিল করছে, সেগুলোর বড় অংশই “অন্য সংস্থাগুলোর মাধ্যমে অধিক দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব”— এমন যুক্তি দিয়েছেন মহাসচিব। বর্তমানে জাতিসংঘের মোট ১৮ শতাংশ পদ আগেই শূন্য ছিল; নতুন ছাঁটাইয়ে সেটি আরও বাড়ছে।

বিশেষ রাজনৈতিক মিশনে বড় ধাক্কা—২২% বাজেট কমছে : ২০২৬ সালে জাতিসংঘের স্পেশাল পলিটিক্যাল মিশন গুলোর বাজেট কমে দাঁড়াচ্ছে ৫৪ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম। কিছু মিশন বন্ধ করা হবে এবং বেশ কয়েকটির কার্যক্রম সীমিত করা হবে।

খরচ কমাতে নিউইয়র্ক অফিসও সংক্ষিপ্ত করা হবে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের উপস্থিতিও কমানো হচ্ছে।২০২৭ সালের মধ্যে দুটি অফিসের লিজ বাতিল করা হবে।এতে ২০২৯ সাল থেকে বছরে ২ কোটি ৪৫ লাখ ডলার সাশ্রয় হবে। এর আগে ২০১৭ সাল থেকে বিভিন্ন দপ্তর বন্ধ করে ১২ কোটি ৬০ লাখ ডলার বাঁচানো হয়েছেজাতিসংঘ বলছে, দীর্ঘদিন ধরে গৃহীত বাজেট সংস্কার যথেষ্ট ছিল না; এবার বাধ্য হয়েই কঠোর আর্থিক শৃঙ্খলার পথে হাঁটতে হচ্ছে।
সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা