শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৫২, ১১ নভেম্বর ২০২৫

ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আজাত টিভি

বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ নভেম্বর) ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি আইনি নোটিশ পাঠিয়ে জানিয়েছেন, শুক্রবারের মধ্যে তাদের তথ্যচিত্র ‘প্যানোরামা’ প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বিবিসির বিরুদ্ধে বিশাল অঙ্কের মামলা করা হবে।

বিবিসির ওই তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার সময় ট্রাম্পের বক্তৃতার দুটি অংশ এমনভাবে সম্পাদনা করা হয়, যাতে মনে হয় তিনি সমর্থকদের হামলায় উৎসাহ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প দাবি করেছেন, তাঁর বক্তব্যকে ‘ইচ্ছাকৃতভাবে বিকৃত ও বিভ্রান্তিকর’ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই তথ্যচিত্রের অভ্যন্তরীণ একটি নথি ফাঁস হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। সাবেক পরামর্শক মাইকেল প্রেসকটের ফাঁস করা ওই নথিতে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, ট্রান্সজেন্ডার ইস্যু ও ট্রাম্পকে ঘিরে বিবিসির পক্ষপাতমূলক মনোভাবের ইঙ্গিত ছিল।

বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। ডেভি বলেন, “কিছু ভুল হয়েছে, আর সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে সেই দায়ভার আমার।” অন্যদিকে ডেবোরাহ স্বীকার করেন, “চূড়ান্তভাবে এই দায় আমারই।”

সোমবার বিবিসির চেয়ারম্যান সামির শাহ এক বিবৃতিতে বলেন, “সম্পাদনায় এমন ভুল হয়েছে যা বিভ্রান্তি তৈরি করেছে—এটি এক ধরনের বিচারগত ত্রুটি।” তিনি যোগ করেন, বিবিসি তাদের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে ও সাংবাদিকতার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া