শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

প্রকাশ: ১৮:২৫, ২ ডিসেম্বর ২০২৫

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

বাংলাদেশ-আয়ারল্যান্ড খেলার মূহুর্ত। ছবি: স্টাইল এলআই।

বোলিংয়েই কাজ অনেকটা সেরে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। মামুলি লক্ষ্যে নেমে পঞ্চাশ রানের ভেতর দুই উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটের ধারে পাত্তা পায়নি আয়ারল্যান্ড। তাদের দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে। 

মাত্র ১১৮ রানের লক্ষ্য স্বাগতিক দল পেরিয়েছে ৩৮ বল আগে। ৩৪ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ আনে, ২৬ বলে ৩৩ করেন পারভেজ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। 

রান তাড়ায় তানজিদের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় সাইফ হাসানকে। এই সিরিজে রান না পাওয়া সাইফ ওপেন করতে নেমেও আলো ছড়াতে পারেননি। ১ ছয়, ২ চারে ঝলকের আভাস দিয়েও থেমে যান ১৯ রানে। ক্রেইগ ইয়ংয়ের বলে তার বিদায়ের পর ক্রিজে এসেই বাউন্ডারি পাওয়া লিটন দাস আউট হন ছক্কা মারার চেষ্টায়। হ্যারি টেক্টরের বলে সহজেই ধরা দেন স্কয়ার লেগে, করেন ৬ বলে ৭ রান।

৪৬ রানে দুই উইকেট হারালেও দলের উপর চাপের কিছু ছিলো না। এমনিতে নিয়মিত দুই ওপেনার তানজিদ ও পারভেজ জুটি বাঁধেন তৃতীয় উইকেটে, অনায়াসে রান আনতে থাকেন তারা। চোখের পলকে লক্ষ্যের দিকে এগুতে থাকে দল। ৫০ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে কাজ সেরে ফেলেন তারা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা