শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:২২, ১১ নভেম্বর ২০২৫

ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। প্রধান কোচ অমল মুজুমদারের অধীনে দল নতুন উচ্চতায় পৌঁছেছে। এবার বোর্ড চাইছে, খেলোয়াড়দের ফিটনেস ও শারীরিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে আরও শক্তিশালী করতে। তাই প্রথমবারের মতো একজন বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিসিআই সূত্রে জানা গেছে, বাংলাদেশের পুরুষ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথান কিয়েলির সঙ্গে আলোচনা চলছে। তিনি যদি রাজি হন, তাহলে তিনিই হবেন ভারতের মহিলা ক্রিকেট দলের ইতিহাসে প্রথম বিদেশি ফিটনেস কোচ। নেথান এর আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এতদিন হরমনপ্রীতদের ফিটনেস ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন এআই হর্ষ। তাঁর অধীনে দল বিশ্বকাপে দারুণভাবে ফিট ছিল। তবে বোর্ড এখন তাঁকে নতুন দায়িত্ব দিতে চায়। পাশাপাশি বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে থাকা কোচদেরও বিবেচনায় রাখা হচ্ছে।

ভারতের পুরুষ দলের মতোই মহিলা দলেও এখন ফিটনেসে জোর দিতে চাইছে বোর্ড। পুরুষ দলের বর্তমান কোচ আদ্রিয়ান লে রু-এর পথ ধরে এগোতে চায় মহিলা দলও। বড় প্রতিযোগিতার ধকল সামলাতে ও ফিটনেস ধরে রাখতে নতুন এই সিদ্ধান্তকে বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া