শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৈরুত বন্দরের বিস্ফোরণস্থলে পোপ লিওর প্রার্থনা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:৫৫, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:১৮, ৩ ডিসেম্বর ২০২৫

বৈরুত বন্দরের বিস্ফোরণস্থলে পোপ লিওর প্রার্থনা

২০২০ সালে বৈরুত বন্দরের বিস্ফোরণস্থলে প্রার্থনা করছেন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি

পোপ লিও চতুর্দশ তার প্রথম বিদেশ সফরের শেষ দিনে ২০২০ সালের ভয়াবহ বৈরুত বন্দরের বিস্ফোরণস্থলে প্রার্থনা করেছেন।

নিহতদের ছবি হাতে দাঁড়িয়ে রয়েছেন স্বজনরা। ছবি: এএফপি

তিনি লেবাননের শোকসন্তপ্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাঁচ বছর আগের সেই মর্মান্তিক বিস্ফোরণে নিহত ২১৮ জনের স্বজনরা পোপের আগমনের সময় তাদের প্রিয়জনদের ছবি হাতে তুলে ধরেন। পোপ লিও যখন প্রত্যেকের সঙ্গে কথা বলছিলেন এবং ছবিগুলোর দিকে তাকাচ্ছিলেন তখন তারা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

পাঁচ বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা স্বজনদের সান্ত্বনা দিতে বৈরুত বন্দরের ওয়াটারফ্রন্টের ধারে নীরব প্রার্থনা করতে পোপমোবাইলে করে পৌঁছান পোপ লিও। পোপমোবাইল হলো একটি বিশেষ ধরনের মোটরগাড়ি, যা প্রধান পোপকে জনসাধারণের সামনে উপস্থিত হওয়ার জন্য ব্যবহার করা হয়। ছবি: রয়টার্স

একটি গুদামে রাখা শত শত টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণের ফলে তখন শতকোটি ডলারের সম্পদ ধ্বংস হয়েছিল। পাঁচ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুনছে।

পোপ লিও পৌঁছনোর পর ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। ছবি: এএফপি

বিচারিক তদন্তে কোনো কর্মকর্তার সাজা না হওয়ায় লেবাননের নাগরিকরা ক্ষুব্ধ। তারা এই ঘটনাকে কয়েক দশকের দুর্নীতি ও আর্থিক অপরাধের পর বিচারহীনতার আরেকটি প্রমাণ হিসেবে দেখছেন।

রবিবার লেবাননে পৌঁছানোর পর পোপ লিও দেশটির রাজনৈতিক নেতাদের প্রতি শান্তি ও সম্প্রীতি অর্জনের মাধ্যম হিসেবে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছিলেন।

দে লা ক্রোয় হাসপাতাল পরিদর্শনে পোপ লিও। ছবি: ইপিএ

পোপ লিও লেবাননে তার সফরের শেষ দিনটি শুরু করেন দে লা ক্রোয় হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে। মানসিক রোগে আক্রান্তদের সেবায় বিশেষায়িত এই হাসপাতালের পরিচালনা মণ্ডলীর মাদার সুপিরিয়র মাদার মেরি মাখলুফ পোপকে স্বাগত জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন।

দে লা ক্রোয় হাসপাতালে পোপকে স্বাগত জানানোর সময় মাদার মেরি মাখলুফ আবেগাপ্লুত হয়ে যান। ছবি: এপি

তিনি পোপকে জানান, তাদের হাসপাতালটি একাকীত্বের ভারে জর্জরিত ও মানসিক ভারসাম্যহীনদের সেবা করে থাকে। পোপ লিও বলেন, এই প্রতিষ্ঠানটি সমগ্র মানবজাতির জন্য একটি স্মারক।

হাসপাতালে প্রবেশের সময় পোপের ছবি তুলছেন একজন নান বা সন্ন্যাসিনী। ছবি: রয়টার্স

তিনি উল্লেখ করেন, আমরা সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের ভুলে যেতে পারি না। আমরা এমন কোনো সমাজের কথা কল্পনাও করতে পারি না, যা সুস্থতার মিথ্যা ধারণা আঁকড়ে ধরে পূর্ণ গতিতে এগিয়ে চলে, অথচ একই সময়ে দারিদ্র্য ও অসহায়ত্বের বহু ঘটনাকে উপেক্ষা করে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা