শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

নিলামে রেকর্ড ভাঙতে চলেছে ‘উইন্টার এগ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৪২, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ২৮ নভেম্বর ২০২৫

নিলামে রেকর্ড ভাঙতে চলেছে ‘উইন্টার এগ’

‘উইন্টার এগ’। ছবি : সিএনএন

বিশ্বে ব্যক্তিগত মালিকানায় থাকা সবচেয়ে দুর্লভ শিল্পসম্পদের একটি—ফ্যাবারজের কিংবদন্তি ‘উইন্টার এগ’। আগামী ডিসেম্বর মাসে লন্ডনে নিলামে উঠতে যাচ্ছে। সিএনএনের বরাতে জানা গেছে, ক্রিস্টিজ নিলামঘর ইতিমধ্যেই অনুমান করছে যে ১৯১৩ সালের এই অনন্য ইম্পেরিয়াল এগটির মূল্য ২০ মিলিয়ন পাউন্ডের (২৬ মিলিয়ন ডলার) বেশি দাম উঠেতে খেতে পারে। যদি তা হয়, তবে এটি শুধুই রেকর্ড ভাঙবে না। বরং দুই দশকের পুরোনো রেকর্ডকে চুরমার করবে।

উইন্টার এগ। ছবি : সিএনএন

রুশ সাম্রাজ্যের হারানো জৌলুশের শেষ নিদর্শন

রাশিয়ার সম্রাট আলেকজান্ডার তৃতীয় ও নিকোলাস দ্বিতীয়ের জন্য তৈরি এই বিলাসবহুল ইম্পেরিয়াল এগ মোট ৫০টি। এর মধ্যে সাতটি এখনো নিখোঁজ। এগুলোকে বিপ্লবের আগে শেষবার দেখা গিয়েছিল। যেগুলো পাওয়া গেছে, তার বেশিরভাগই এখন বিশ্বের বিভিন্ন জাদুঘর ও রাষ্ট্রীয় সংগ্রহশালায়। মাত্র সাতটি ব্যক্তিগত মালিকানায়, এবং সেখান থেকেও মাত্র তিনটি প্রকৃত অর্থে ক্রয়ের যোগ্য।

ফ্যাবারজে বিশেষজ্ঞ কিয়েরান ম্যাকার্থি বলেন, “এগুলো অত্যন্ত বিরল—এবং সময়ের সাথে আরও বিরল হয়ে উঠছে। সেই কারণেই ১১২ বছর বয়সী এই ‘উইন্টার এগ’ বাজারে আসা মানে—বিশ্বজোড়া সংগ্রাহকদের মধ্যে তীব্র প্রতিযোগিতা বেড়ে যাওয়া।

বরফে খোদাই করা শিল্প—উইন্টার এগ কেন এত মূল্যবান?

ক্রিস্টিজের অনুমান অনুযায়ী, এর মূল্য বাড়িয়ে দিচ্ছে শুধু এটি বিরল বলেই নয়; বরং এর অসাধারণ শিল্পকৌশল।

বরফের মতো স্বচ্ছ কোয়ার্টজ

পুরো ডিমটি তৈরি করা হয়েছে স্বচ্ছ কোয়ার্টজ থেকে—দেখলে মনে হয় বরফের টুকরো।বাইরের অংশে খোদাই করা আছে বরফ কণার নকশা, যার ওপর বসানো ৪,৫০০ ক্ষুদ্র রোজ-কাট হীরা। প্লাটিনামের অলঙ্করণ যেন গলে পড়া বরফবিন্দুর মতো।ম্যাকার্থি বর্নণা করেন,এটা হাতে নিলে মনে হয় জমাট বরফ ধরে আছি। প্রকৃতিকে যেন মূল্যবান রত্নে বন্দি করা হয়েছে।”

ডিমের ভেতরের ‘চমক’: বসন্তের প্রথম ফুল

অন্যান্য ইম্পেরিয়াল এগের মতো এটিও খুললে দেখা যায় এক ‘সারপ্রাইজ’।একটি ঝুলন্ত ঝুড়িতে সাজানো উড অ্যানিমোনি ফুল। রুশ বসন্তের প্রথম দিকের ফুল, যার—পাপড়ি হলো সাদা কোয়ার্টজ আর কাণ্ড নেফ্রাইট পাথর এবং এর পরাগকেশর উজ্জ্বল সবুজ গারনেট।অলঙ্করণে প্রকৃতির এই সূক্ষ্ম উপস্থাপনা একে আরও অনন্য করে তুলেছে।

ফ্যাবারজের ইতিহাসে নারীর ছোঁয়া

অদ্ভুত হলেও সত্য, জারশাসিত রাশিয়ার পুরুষ-প্রধান গহনা শিল্পে এই ডিমটির নকশা করেন একজন নারী—আলমা পিহল, ফ্যাবারজের অন্যতম দক্ষ ডিজাইনার।
ধারণা করা হয়, বরফের কণা পড়ে থাকা জানলার কাঁচ দেখে তার মাথায় আসে এই নকশা। জটিল কোয়ার্টজ খোদাই, ক্ষুদ্র হীরা বসানো—সব মিলিয়ে পুরো ডিম তৈরিতে লেগেছিল প্রায় এক বছর।

রুশ বিপ্লব শেষ হওয়ার পর 

রুশ বিপ্লবের পর সোভিয়েত সরকার সাম্রাজ্যের বহু সম্পদ নিলামে তোলে।উইন্টার এগ তখন মাত্র ৪৫০ পাউন্ডে বিক্রি হয়!পরে ব্রিটেনের বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহে ঘুরে ১৯৭৫ সালের পর প্রায় ২০ বছর নিখোঁজ ছিল।১৯৯৪ সালে এটি পুনরায় দেখা যায় এবং নিলামে ৫.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।২০০২ সালে নিজেই আবার রেকর্ড ভেঙে ৯.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।এবারের নিলামে তার মূল্য তিনগুণ পর্যন্ত ছুঁয়ে যেতে পারে।

কোথায় যাবে এই দুর্লভ শিল্প?

বিশ্বজুড়ে ধনী সংগ্রাহক ও জাদুঘরের আগ্রহ থাকলেও বিশেষজ্ঞদের মতে—যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক ৩৫%, ফলে দাম আরও বেড়ে যাবে। রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ফলে সেখানে বিক্রি পুরোপুরি ঝুঁকিপূর্ণ।

ম্যাকার্থি বলেন,“এই ডিম বিক্রির জন্য এর চেয়ে খারাপ সময় আর হতে পারত না।”অতীতে মধ্যপ্রাচ্যের বড় জাদুঘরই ছিল এমন শিল্পকর্মের প্রধান ক্রেতা। কিন্তু এবার তাদের আগ্রহ কতটা থাকবে, তা নিশ্চিত নয়।

ক্রিস্টিজ অবশ্য জানিয়েছে, তারা কঠোরভাবে মানছে-অ্যান্টি-মানি লন্ডারিং ও নিষেধাজ্ঞা নীতি,
এবং রুশ প্রোক্সি ক্রয়ের সম্ভাবনাও নজরে রাখা হচ্ছে।

ফ্যাবারজের ‘উইন্টার এগ’—শুধু একটি বিলাসবহুল অলঙ্কার নয়; রুশ সাম্রাজ্যের পতনের আগে শিল্পসৌন্দর্যের সর্বশেষ শিখরগুলোর একটি। এবার এটি বাজারে আসছে হয়তো শেষবারের মতো।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন