শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ভোট চুরি করতে এলে যেন দু’হাত নিয়ে ফিরতে না পারে: এটিএম আজহার 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:২৫, ২ ডিসেম্বর ২০২৫

ভোট চুরি করতে এলে যেন দু’হাত নিয়ে ফিরতে না পারে: এটিএম আজহার 

ফরিদপুরের অম্বিকা ময়দানে জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের ওপর বিদেশি আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করায় জামায়াত নেতৃবৃন্দকে ‘জুডিশিয়াল কিলিংয়ের’ মাধ্যমে হত্যা করা হয়েছে। 

তিনি দাবি করেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং নাগরিক অধিকারে সমান অধিকার নিশ্চিত করা দেশ।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে এটিএম আজহারুল ইসলাম সদরপুর গিয়ে জামায়াতের কেন্দ্রীয় সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত করেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সমাবেশে এই জামায়াত নেতা বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণির মানুষ শতভাগ নিরাপত্তা পাবে। হাসিনা সরকার আমলে হিন্দুরা পূজা যথাযথভাবে পালন করতে পারেনি। এখন দেখুন—হাসিনার বিদায়ের পর দুর্গাপূজায় কোথাও কোনো ভাঙচুর ঘটেনি।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পাল্টানোর নয়—এটি আদর্শের লড়াই। সন্ত্রাস, চাঁদাবাজি ও বিদেশি আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার নির্বাচন।”

তিনি দাবি করেন, দেশজুড়ে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং হামলা করে তা থামানো যাবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় বলেন, “প্রত্যেক ভোট কেন্দ্রে পাহারা দেবেন। যারা ভোট চুরি করতে আসবে তারা যেন দু’হাত নিয়ে ফিরে যেতে না পারে। আপনারও দুই হাত আছে—প্রতিরোধ করবেন।”

তিনি আরও বলেন, “আমরা জীবন বাজি রেখে এ পর্যন্ত এসেছি। আমাদের ব্যক্তিগত পাওনা-পাওয়ার কিছু নেই। আমরা চাই—সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। তাই সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবেন।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও শাসসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের প্রার্থী সোহবর হোসাইন ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা