শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

তারেক রহমানের দেশে ফেরা-না ফেরায় নির্বাচনে প্রভাব পড়বে না: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৯, ২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের দেশে ফেরা-না ফেরায় নির্বাচনে প্রভাব পড়বে না: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী / ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরা নিয়ে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এছাড়াও তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা একান্ত তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত বলেও জানান বিএনপির এই নেতা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটিহোটেলে ‘ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আমির খসরু বলেন, ‘যে সরকার জনগণের মন্তব্য, মতামত ও অধিকার রক্ষা করে না, তাকে কোনো প্রতিষ্ঠান বা কাঠামোর মাধ্যমে বাধ্য করা সম্ভব নয়। জবাবদিহিতা নিশ্চিত করতেই রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন জরুরি। এছাড়াও ৫৯ বছর বয়স একজন নাগরিকের রাষ্ট্রকে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অথচ এ বয়সেই চাকরিজীবীদের বাধ্যতামূলক অবসরে যেতে হয়।’

অনুষ্ঠানে তরুণ অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা তুলে ধরেন। পরে বিচারকরা মূল্যায়নের মাধ্যমে চারজনকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
পিয়াসের মুক্তির দাবিতে দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা