শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৪, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন। ছবি: সংগৃহীত

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে উল্লেখ করেন, সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।

এর আগে মঙ্গলবার সকালে সরকার এক বিবৃতিতে খালেদা জিয়াকে দেওয়া ভিভিআইপি ঘোষণা দ্রুত কার্যকরের নির্দেশ দেয়। 

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তাদের চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়’। এরপর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়ে বিবৃতি দিতে থাকেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন