শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫১, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০১, ১১ নভেম্বর ২০২৫

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তাঁর দাবি, সংবিধান অনুযায়ী যদি গণভোট না হয়, তবে জাতীয় নির্বাচন হতে হবে ২০২৯ সালে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আট দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “অনেকে বলেন সংবিধানে গণভোটের বিধান নেই। তাদের স্মরণ করিয়ে দিতে চাই—আওয়ামী লীগ সরকারই শেখ হাসিনার আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিল। এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই, তারা কি তাহলে হাসিনার কথাই আওড়াচ্ছেন না?”

তিনি আরও বলেন, “সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, পাঁচ বছর পরপর নির্বাচন হবে। তাহলে ২০২৪ সালের পর ২০২৬ সালে নির্বাচনের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংবিধান মেনে নির্বাচন হলে তা হবে ২০২৯ সালেই।”

জামায়াত নেতা আযাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এটি না হলে জুলাই সনদও কার্যকর হবে না, আর নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।”

বিএনপিকে উদ্দেশ্য করে হামিদুর রহমান আযাদ বলেন, “আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চান, কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। আসুন, সরকারকে একসঙ্গে বলি—জুলাই সনদ আদেশ জারি করুন।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া