শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ফেসবুকে ‘বকাবকি’ নিয়ে মুখ খুললেন স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১২, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:২৭, ৮ নভেম্বর ২০২৫

ফেসবুকে ‘বকাবকি’ নিয়ে মুখ খুললেন স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ / ফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন। ফেসবুকে দেওয়া পোস্টে বিএনপিতে যোগদানের কারণও জানিয়েছেন তিনি।

কিন্তু এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন স্নিগ্ধ। কেউ তাকে ‘লোভী’ ও ‘অযোগ্য’ বলছেন। কেউ ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছেন’ বলেও মন্তব্য করেছেন। এমনতর নানা ধরনের কটুবাক্য লিখেছেন, বকাঝকা করেছেন।

এমন প্রেক্ষাপটে শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন স্নিগ্ধ। সেখানে জানিয়েছেন এসব মন্তব্যের প্রতিক্রিয়া।

স্ট্যাটাসে কী বললেন স্নিগ্ধ? সেটা জানতে সমাজকালের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো—

“গত কয়েকদিন ধরে আমি আপনাদের অনেক কমেন্ট পড়ছি। সব কমেন্ট। বিশ্বাস করুন, একটাও বাদ দেইনি।

অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন প্রাণ উজাড় করে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাহস জুগিয়েছেন প্রতিনিয়ত, এই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ।

আবার অনেকেই ঝাড়ছেন রাগ। কেউ লিখছেন আমি 'ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি', কেউ বলছেন 'অযোগ্য', কেউ বলছেন 'ক্ষমতার লোভী'।

সত্যি বলি? আপনাদের এই কথাগুলো পড়ে আমার একটুও রাগ হয়নি। বরং অদ্ভুত একটা ভালোলাগা কাজ করেছে। অবাক হচ্ছেন?

ভালো লেগেছে কারণ, এই যে আপনারা আমাকে বকাবকি করছেন, শাসন করছেন এটা তো আপনারা তাকেই করেন যাকে আপনারা নিজের ভাবেন। পর ভাবলে তো কবেই ভুলে যেতেন। আপনারা মুগ্ধকে ভালোবাসেন, তাই আমাকে নিয়ে আপনাদের এত ভয়, এত কনসার্ন। আমি যদি পথভ্রষ্ট হই, সেই ভয়েই আপনারা আমাকে বকা দেন। এই রাগটা আসলে আপনাদের ভালোবাসা, আমি এভাবেই দেখি।

দেখুন, আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ একটা ছেলে ছিলাম। আমারও স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের মতো ক্যারিয়ার গড়ব, বন্ধুদের সাথে আড্ডা দেব। কিন্তু জুলাইয়ের সেই দিনটা... সেই একটা গুলি আমার, আমাদের পুরো পরিবারের সবকিছু এলোমেলো করে দিয়েছে।

আপনারা যখন বলেন আমি 'ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি', তখন বুকের ভেতরটায় কেমন লাগে জানেন? মনে হয়, এর চেয়ে যদি ওই গুলিটা আমাকে লাগত, হয়তো ভালো হতো। আপনারা যখন প্রশ্ন তোলেন আমার উদ্দেশ্য নিয়ে, তখন বুকের ভেতরটায় কেমন লাগে জানেন? মনে হয়, বেঁচে থাকাটাই মাঝে মাঝে অপরাধ।

আমি রাজনীতিতে কেন এলাম? শখ থেকে? বিশ্বাস করুন, রাতের পর রাত ঘুমহীন কাটানোর পর, শত শত আহত ভাইদের আর্তনাদ শোনার পর, আমি বুঝেছি শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে, এই সিস্টেমটাকে বদলাতে হলে, আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আইন তৈরি হয়।

আমি জানি আমি অভিজ্ঞ নই। আমি পাকা পলিটিশিয়ানদের মতো গুছিয়ে মিথ্যা বলতে পারি না, অনেকসময় সত্যটাও হয়তো মুখ ফুটে তুলে ধরতে পারি না। আমি ভুল করব, হয়তো হোঁচট খাব। আমি তো সুপারম্যান নই, আমি আপনাদের মতোই রক্ত-মাংসের মানুষ। আমার ভুল হবে। আমি জানি। 

কিন্তু একটা কথা দিচ্ছি। আমার ভুল হলে আপনারা এভাবেই আমাকে শাসন করবেন। গালি দেবেন, কান ধরে সঠিক রাস্তায় আনবেন। আপনাদের এই 'অভিমানমিশ্রিত কমেন্টগুলো' আমার জন্য রিমাইন্ডার, যে আমার পিছু হটবার সুযোগ নেই।

যারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে এখন ঘৃণা করছেন আপনারা সবাই আসলে একই জিনিস চান। আপনারা চান মুগ্ধর আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমিও ঠিক সেটাই চাই।

আসুন না, আমার প্রতি আপনাদের অভিমানের এনার্জিটাকেই আমরা দেশ গড়ার কাজে লাগাই? আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এসেছি আমার, আপনার  হারিয়ে ফেলা ভাইয়ের আর বোনের  শুরু করে রেখে যাওয়া নতুন এক যাত্রার যাত্রী হতে, যে পথের যাত্রী আপনি, আমি , আমরা সবাইী

আমি থাকব। সব গালি সহ্য করে, সব অপমান মেনে নিয়ে—আমি শেষ পর্যন্ত থাকব।

কারণ আমি হেরে গেলে,আপনি হেরে গেলে, আমরা হেরে গেলে, হেরে যাবে মুগ্ধ, হেরে যাবে আবু সাঈদ,  হেরে যাবে জুলাই।

সাথে থাকবেন তো? দেখেন না একবার বিশ্বাস করে, পাশে দাঁড়িয়ে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া