শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

দল নিবন্ধনের দাবিতে তারেকের অনশনের ৬৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২১, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:৪৩, ৮ নভেম্বর ২০২৫

দল নিবন্ধনের দাবিতে তারেকের অনশনের ৬৯ ঘণ্টা

‘আমজনতার দল’র সদস্য সচিব তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সামনে ‘আমরণ অনশনে’ বসার পর ৬৯ ঘণ্টা পার করেছেন নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’র সদস্য সচিব তারেক রহমান। ইসি থেকে নিবন্ধন না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে শুরু করা তার অনশন আজ শুক্রবার (৭ নভেম্বর) চতুর্থ দিনে গড়িয়েছে।

টানা অনশনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারেক। চিকিৎসকরা ইতিমধ্যে তার শরীরে চার ব্যাগ স্যালাইন পুশ করেছেন, তবে অনশন ভাঙেননি তারেক।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দেখা যায়, হাতে ‘৬৯ ঘণ্টা অনশন’ লেখা একটি কার্ড নিয়ে চেয়ারে বসে আছেন তিনি। তিন দিন ধরে একই পোশাকে রয়েছেন তারেক, পাশে কয়েকজন সহযোগী স্বেচ্ছাসেবক। অনশনের খবরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে ছুটে আসছেন। কেউ পানি দিতে চাইছেন, কেউ স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন—তবে তারেক অনড় থেকে বলেছেন, “৬৯ ঘণ্টা এক ফোঁটা পানিও খাইনি। এটা দেশের গণতন্ত্রের প্রশ্ন। দেখি কতক্ষণ থাকতে পারি।”

এদিকে বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন ভবনের সামনে এসে তারেকের প্রতি সংহতি জানান। তিনি বলেন, “তারেক দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন। তিনি কোনো গোপন সংগঠন গড়েননি, আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছেন। তার দলের নিবন্ধন না দেওয়া অগণতান্ত্রিক আচরণ।”

এছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে “আমজনতার দল”কে নিবন্ধন দেওয়ার দাবি জানান।

ইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি “বিবেচনায় আছে”, তবে এখনো কমিশনের আনুষ্ঠানিক বৈঠকে আলোচনায় ওঠেনি।

তারেকের অনশন চতুর্থ দিনে পড়লেও কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখনো আনুষ্ঠানিকভাবে দেখা করেননি। এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া