শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

কী কাণ্ড!

প্রকাশ: ১৯:১১, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:০২, ৩ ডিসেম্বর ২০২৫

কী কাণ্ড!

আহসান হাবিব

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের বিরোধিতা মানেই দেশপ্রেমিক, বিপ্লবী, বুদ্ধিজীবী। আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, জয় বাংলা বলা, আমার সোনার বাংলা বলা মানেই ফ্যাসিবাদের দোসর! কী কাণ্ড!

২. কারাগার ভরে উঠছে কাদের নিয়ে? মুক্তিযুদ্ধ এবং তার পক্ষের মানুষদের নিয়ে। যারা আওয়ামী লীগের তাদের নিয়ে। আগস্ট অভ্যুত্থানের পর এটা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি। সুতরাং মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ সমার্থক বলে প্রমাণিত হয়েছে। ফলে এখন কারাগার মানেই আওয়ামী লীগের লোকজন অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ।

অন্যদিকে জেল থেকে ছাড়া পাচ্ছে কারা? যারা মুক্তিযুদ্ধবিরোধী, যারা মানবতাবিরোধী অপরাধে অপরাধী, যারা জঙ্গি, যারা আওয়ামী লীগের নেতৃত্বকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

কী কাণ্ড!

৩. বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না কাদের? যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে। বলা হচ্ছে, আওয়ামী লীগকে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না। অন্য কোনো দল যদি মুক্তিযুদ্ধের নাম নেয়, তাহলে তাদেরও রাজনীতি করতে দেওয়া হবে না। এই তালিকায় জাতীয় পার্টি তো আছেই; কথিত সবচেয়ে বড় দল, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার দ্বারা তৈরি দল বিএনপিকেও এই হুমকি দেওয়া হচ্ছে। শুধু হুমকি নয়, রাষ্ট্রীয় মদতে সব প্রচেষ্টাই চলছে।

৪. কারা রাজনীতি করবে?
যারা মুক্তিযুদ্ধবিরোধী, তারা। একাত্তরের পরাজিত রাজাকারদের দল জামায়াতসহ আরও যারা এদের সহযোগী, যারা সাম্প্রদায়িক, যারা রাষ্ট্রকে বানাতে চায় একটা ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাধীনতার পর যারা নিষিদ্ধ ছিল তারা। একজন রাজনীতিবিদ নয়, রাজনীতি করবে যারা হুজুর, যারা কাঠমোল্লা, যারা বাঙালি সংস্কৃতির বিরোধী।

কী কাণ্ড!

লেখক: ঔপন্যাসিক

* মতামত লেখকের নিজস্ব

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন