শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২২, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৫, ২ ডিসেম্বর ২০২৫

৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এই দুই ভোটের তফসিল ঘোষণা হবে ৮-১৪ ডিসেম্বরের মধ্যে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো এবং তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে আগামী ৭ ডিসেম্বর সভা করবে ইসি। সেই সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ৮-১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।

তিনি আরও বলেন, আমরা তো বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি যদি হয়, তাহলে এটা ৮-১৪ তারিখের মধ্যে পড়ে।

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে ফাইনাল হবে।

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।

তফসিলের তারিখের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, মোটামুটি ধরা যায়। কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা