শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার চিকিৎসায় বুধবার আসছে যুক্তরাজ্যের চিকিৎসক টিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৬, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় বুধবার আসছে যুক্তরাজ্যের চিকিৎসক টিম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসছে যুক্তরাজ্যের চিকিৎসক টিম। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞদের মূল দল আজ মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে। আর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) আসছে যুক্তরাজ্যের চিকিৎসক টিম। 

খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না, তা বিশেষজ্ঞ টিম ও মেডিকেল বোর্ডের মূল্যায়নের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, “যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে তাকে দেখবেন। তারা যদি মনে করেন বিদেশে নেওয়ার প্রয়োজন রয়েছে বা তিনি সেই অবস্থায় রয়েছেন, তাহলে সে সিদ্ধান্ত নেওয়া হবে। রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে যাওয়ার সুযোগ নেই।”

বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাকালে ২০২০ সালের মার্চে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। পরে ছয় মাস অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি পান এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসা শেষে তিনি ৬ মে দেশে ফেরেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন