শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যা বললেন বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৪, ২ ডিসেম্বর ২০২৫

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যা বললেন বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার / ফাইল ছবি

নির্বাচন সঠিক ও গ্রহণযোগ্য না হলে জনগণের সম্মতির ভিত্তিতে গঠিত শাসন প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে মানুষের প্রত্যাশা—আর কোনো কর্তৃত্ববাদী শাসনের পুনরুত্থান নয়, নির্বাচনব্যবস্থা পরিশুদ্ধ হোক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং সাম্য–মানবিক মর্যাদা–ন্যায়বিচারভিত্তিক বৈষম্যহীন সমাজ নিশ্চিত হোক। 

‘নির্বাচন সঠিক না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় না। প্রতিনিধিত্বশীল কার্যকর গণতন্ত্রে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, বলেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব বক্তব্য দেন।

ড. বদিউল আলম বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন পূর্বশর্ত হলেও তা এককভাবে যথেষ্ট নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সুষ্ঠু নির্বাচন ভোটাধিকার প্রতিষ্ঠা করলেও প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ ঘটে না।

গণতন্ত্রকে টেকসই করতে হলে ‘ডেমোক্রেটিক ডেফিসিট’ দূর করা জরুরি—এ জন্য প্রয়োজন গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার।

বৈঠকে ড. বদিউল আলম বলেন, গণতান্ত্রিক উত্তরণ তথা একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন পূর্বশর্ত হলেও তা যথেষ্ট নয়। আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, সুষ্ঠু নির্বাচন তথাকথিত ‘একদিনের গণতন্ত্র’ ভোট প্রদানের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটে না। নির্বাচন যদিও গণতন্ত্রের প্রাথমিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এটি এককভাবে গণতান্ত্রিক যাত্রাপথকে সুদৃঢ় করতে পারে না। বস্তুত গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে টেকসই করতে হলে ‘ডেমোক্রেটিক ডেফিসিট’ বা গণতন্ত্রের ঘাটতি দূর করা আবশ্যক। যার জন্য কতগুলো সুদূরপ্রসারী সংস্কার জরুরি।

তিনি বলেন, সংস্কারের উদ্দেশ্য হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বিরাজমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত ও দূরীকরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে কাঠামোর পরিবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভীত সুদৃঢ় করা, যেন আমাদের নির্বাচন ব্যবস্থা কার্যকারিতা অর্জন করে এবং গণতান্ত্রিক উত্তোলনের পথ প্রশস্ত হয়। তবে এর জন্য রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনও প্রয়োজন হবে।

ড. বদিউল আলম মজুমদার বলেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির গভীর বিশ্লেষণ থেকে আমরা বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে মোটা দাগে সাতটি প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। প্রতিবন্ধকতাগুলো হলো—নির্বাচনি অঙ্গনে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন, নির্বাচনে টাকার অশুভ খেলা, নির্বাচন কমিশনের অকার্যকারিতা, নাগরিক সমাজের নিষ্ক্রিয়তা, নির্বাচনকালীন সরকারের পক্ষপাতদুষ্ট, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ভারসাম্যহীনতা।

তিনি বলেন, শেষ দুটি প্রতিবন্ধকতা দূর হলে অবশ্য গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে। জটিল এবং ক্রমবর্ধমান এসব প্রতিবন্ধকতা দূর করার ওপর নির্ভর করবে ভবিষ্যতে গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক উত্তরণ। আর এসবের জন্য প্রয়োজন কতগুলো গভীর আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও সরকারের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারির মাধ্যমে এসব সংস্কারের লক্ষ্যে এরই মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গৃহীত হয়েছে। তবে কাঙ্ক্ষিত সংস্কারগুলো বাস্তবায়িত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এর জন্য আরও প্রয়োজন হবে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, গত কয়েক দশকে যার চরম অবক্ষয় ঘটেছে আমাদের দেশে। একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতিতে অবক্ষয় ঘটেছে। রাজনীতি এখন বহুলাংশে ব্যবসায় পরিণত হয়েছে।

তিনি বলেন, রাজনীতির ব্যবসায়ীকরণের ফলে রাজনৈতিক প্রতিযোগিতা এখন নীতি-আদর্শের পরিবর্তে অর্থ ও পেশিশক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। রাজনীতিবিদরা একে অপরের আদর্শিক প্রতিদ্বন্দ্বী না হয়ে ‘মর্টাল এনিমি’ বা ‘মরণশীল শত্রু’তে পরিণত হয়েছে। যুক্তি-তর্ক ও নীতি-আদর্শের পারিবর্তে কালো টাকা, হুন্ডা-গুন্ডা ও সহিংসতা পরিণত হয়েছে রাজনীতির ভাষায়। এ থেকে উৎপত্তি হয় ছলে-বলে-কলে-কৌশলে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতি, যা সমাজকে চরমভাবে বিভাজিত করে ফেলেছে।

সুজনের প্রধান নির্বাহী বলেন, ক্ষমতাসীনরা তাদের বৈধ সরকারি ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন করে। তাই টেকসই গণতন্ত্রের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন প্রয়োজন।
বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা