শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

১০–২০ কোটি টাকা ছাড়া ভোট করা যায় না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:৪৭, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৫, ৭ নভেম্বর ২০২৫

১০–২০ কোটি টাকা ছাড়া ভোট করা যায় না: আসিফ মাহমুদ

ছবি: ওয়েবসাইট

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কালোটাকার দৌরাত্ম্যে রাজনীতি এখন সৎ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে। বর্তমান বাস্তবতায় ১০–২০ কোটি টাকা ছাড়া সংসদ নির্বাচনে দাঁড়ানো প্রায় অসম্ভব। 

এই উপদেষ্টা আরো বলেছেন, `দেশের নির্বাচনী রাজনীতিতে এখন অর্থই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা রাজনীতি করতে চাই, আমাদেরও ভাবতে হয়—ইলেকশন করব কি করব না। কারণ, টাকা ছাড়া মানুষ ভোট দেবে কি না, সেটি এখন বড় প্রশ্ন।‘

আজ শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত `নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বৈঠকের আয়োজন করে।

এসময় আসিফ মাহমুদ মন্তব্য করেন, `আজকাল ১০–২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচনে অংশ নেওয়া কার্যত অসম্ভব। এই বাস্তবতায় কালোটাকার মালিকদেরই রাজনীতিতে সুযোগ বাড়ছে।‘

বৈঠকে এই উপদেষ্টা জানান, তিনি যদি কোনো দলের হয়ে নির্বাচনে অংশ নেন, তবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।

শেখ হাসিনার সরকারের পতনের পর (৫ আগস্ট ২০২৪) অন্তর্বর্তী সরকার গঠনের সময় কিছু `ভুল সিদ্ধান্ত’ হয়েছিল বলে স্বীকার করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, `আমরা ২৫–২৬ বছরের তরুণ ছিলাম। কিন্তু যখন রাজনৈতিক নেতারা আমাদের পাশ কাটিয়ে ‘এস্টাবলিশমেন্ট’-এর কাছে চলে গেলেন, তখন আমাদের হাতে খুব বেশি কিছু থাকেনি।‘

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, `২০২৪ সালের ৮ আগস্ট একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছিল। তরুণ নেতারা ভুল করেছেন, কিন্তু এখনো সেই ভুল সংশোধনের সুযোগ আছে—তবে সময় খুব বেশি নেই।‘

গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।

অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), কর্নেল (অব.) হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের সদস্য ফাহমিদুর রহমান, এবং অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া