শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মোৎসব জাঁকজমক আয়োজনে পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৩১, ২৩ নভেম্বর ২০২৫

কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মোৎসব জাঁকজমক আয়োজনে পালিত

কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মোৎসব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমকালীন কবিতার অন্যতম প্রধান কণ্ঠ, প্রেম, প্রতিবাদ ও মানবিকতার কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, আলোকচিত্রী ও সংস্কৃতিবিষয়ক বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট সংগীতশিল্পী খুরশীদ আলম এবং মনীর চৌধুরীর গান পরিবেশনায় জন্মোৎসবের শুভসূচনা হয়। পরে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও সদস্যরা কবিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন—“কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশের মানুষের হৃদয়ে ফুটে থাকা পদ্মকুসুম। তিনি আদর্শে আপসহীন, তাঁর কবিতা একই সঙ্গে নান্দনিক ও বোধনিষ্পন্ন।”
এ সময় তিনি সলিমুল্লাহ খানের কবিকে উৎসর্গ করা একটি কবিতাও পাঠ করেন।

জন্মজয়ন্তীর বিশেষ অতিথি কবি মতিন বৈরাগী বলেন, “যিনি ভালোবাসেন মানুষকে, দেশকে। কৃষক-শ্রমিকের কথা, প্রেম ও প্রতিবাদের বর্ণিল অনুষঙ্গ তাঁর কবিতাকে নির্মাণ করেছে।”

প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন— “আমাদের শিল্প-সাহিত্যকে বাঁচাতে সরকারকে আরও সুদৃষ্টি ও বাজেট বরাদ্দ দিতে হবে। কবিতা আজ সংগ্রামের জায়গায়—কবিকে রক্ষার দায়িত্ব সমাজের।”

নিজের অনুভূতি প্রকাশ করে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন—“আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই। মানুষের জন্য, দেশের জন্য—এই লেখাই আমার জীবনচাওয়া।”

অনুষ্ঠানে কবিকে কেন্দ্র করে স্মৃতিচারণা ও শুভেচ্ছা বক্তব্য দেন—দীনবন্ধু দাস, আসাদুল করিম শাহিন, এবিএম সোহেল রশীদ, শ্যামল জাকারিয়া, লিলি হক, নূরুন্নবী সোহেল, জাকির আবু জাফর, জামসেদ ওয়াজেদ, শাহীন চৌধুরী, ক্যামেলিয়া আহমেদ, শওকত মাহবুব, ইউসুফ রেজা, রোকন জোহুর, কামার ফরিদ, আসাদ কাজল, নিপু মল্লিক, দেওয়ান শামসুর রকিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আফিয়া রুবি, রোকসানা রহমান, ড. তৌহিদ আওয়াল, রাসেল আহমেদ, রিপন সান ও আবিদ আজমসহ অনেকে।

কবির কবিতা থেকে আবৃত্তি করেন—টিটো মুনশী, ফারহানা তৃণা, শাহিনুর মমু ও ফারজানা এ্যালি।
সঙ্গীত পরিবেশন করেন—ওয়াহিদা আক্তার, লালনকণ্যা বিউটি, মনিরুল ইসলাম মনির, কাজল আরিফ, শ্যামল কুমার মণ্ডল প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা জানায়—বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় নারী সাহিত্য পরিষদ, কাব্য কুহক পরিষদ, গণসংস্কৃতি পরিষদ, বিকল্প ভাবনা, চারুকলা সংগীত একাডেমি, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, সতীর্থ স্বজন, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ মিউজিশিয়ান ফেডারেশন, মেঘদূত প্রকাশনীসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

কবির পরিবার—পত্নী ওয়াহিদা আক্তার, কন্যা ও নিকটজনরাও ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় কবিতা পরিষদের প্রচার সম্পাদক কবি মনিরুজ্জামান রোহান।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন