শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিল্পকলায় ‘কার্টুন ফেস্টিভ্যাল’

তাসকিনা ইয়াসমিন

প্রকাশ: ২০:৩৬, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫৭, ৭ নভেম্বর ২০২৫

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিল্পকলায় ‘কার্টুন ফেস্টিভ্যাল’

‘মা তোমরা কয় ভাইবোন? আমরা তিনবোন/ আহারে ভাই নাই’/ ‘হেঁ হেঁ চলেন আপনাকে বাসায় পৌঁছে দিই’/ ‘ওড়না কই’/ ‘মাইয়া মানুষের এত অপিনিয়ন কিসের?’/ ‘কালো মেয়ে’/ ‘রাত অনেক হইসে একা যাস না, তোর ছোট ভাইকে বল এগিয়ে দিতে’/ ‘সব দোষ মায়ের প্রতিবছর মেয়ের জন্ম দেয়’/ ‘মেয়ে আবার বিদেশে পড়তে যাবে?’—বাক্যগুলো খুব চেনা, খুব পরিচিত। এই ধরনের বাক্যের মুখোমুখি হয়নি এমন মেয়ে বা নারী এই দেশে পাওয়া মুশকিল। কখনও পুরুষরা এই ধরনের কথা বলে তো কখনও নারী। পুরুষতন্ত্রের এই জালে বন্দি নারীর জীবন। এই বাক্যগুলো বেঁধে দেয় নারীর জীবনযাপন। মেয়েশিশুর স্বাভাবিক বেড়ে ওঠা, তার মৌলিক অধিকারগুলোকে (অন্ন, বস্তু, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) বাধাগ্রস্ত করে।

প্রত্যেক মেয়েশিশু ও নারীর জীবন যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সেই ব্রত নিয়েই কার্টুন ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা এডাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালািরতে চলছে এই আয়োজন। 

‘কার্টুনস ফর ইক্যুয়ালিটি: ভায়োলেন্স অ্যাগেইনেস্ট উইমেন অ্যান্ড গার্লস’ শীর্ষক কার্টুন ফেস্টিভ্যালটি যৌথভাবে আয়োজন করেছে কার্টুন পিপল, বহ্নিশিখা, মায়ের দোয়া স্টুডিও ইউএন উইমেন বাংলাদেশ-এর অংশীদারত্বে ও ঢাকায় কানাডার দূতাবাসেরর পৃষ্ঠপোষকতায়। ৩০ অক্টোবর শুরু হওয়া ফেস্টিভ্যালটি শেষ হচ্ছে ৮ নভেম্বর।

এই আয়োজনে অংশগ্রহণকারী কিশোর ও তরুণেরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে—যেখানে নারী-পুরুষে বৈষম্য থাকবে না। থাকবে না মেয়েশিশু ও নারীর প্রতি যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, নিপীড়ন-নির্যাতন। আমি যখন আয়োজনটি দেখতে গেলাম পুরো ফেস্টিভ্যাল চত্বর ছিল উৎসবমুখর। শিশু-কিশোর-তরুণদের কলকাকলীতে মুখর। তাদের পরিবারের সদস্যরাও এসেছে। উৎসাহ নিয়ে বড়দের কাছে তাদের করা কার্টুনগুলো ব্যাখ্যা করছে তারা।

‘একজন তার মাকে চিঠি লিখেছে। পরিবারে অন্যায় হলে মা প্রতিবাদ করে৷ আবার সেই মা নিজেই অন্যের ওপর অন্যায় করে।’—মাকে সেটি মনে করিয়ে দিতেই মাকে লেখা মেয়ের চিঠি। কাপড়ের ওপর হাতে সেলাইয়ের কাজ। কাজটি যে করেছে সে তখন ছিল না। আমাকে পুরো কাজটি নিয়ে বোঝাল আলিফ।

একজন পরিবারে মেয়েশিশুর জন্ম থেকে বিয়ে, পরবর্তীতে তার জীবনে নেমে আসা বিপর্যয নিয়ে চক্র তৈরি করেছে বহ্নি। তার এই চক্র দর্শনার্থীদের বুঝিয়ে দিচ্ছে সারা। আমাকেও বোঝাল। আমি আর সারা দুজনেই একমত হলাম যে, আমরা এমন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোন নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটবে না। সবার জীবন সুন্দর ও নিরাপদ হবে। 

৮ নভেম্বর  শনিবার এর সমাপনী অনুষ্ঠান হবে। তবে এটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে। কার্টুনের পাশাপাশি এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গেম ও ভিডিও। আয়োজন করা হয়েছে ওয়ার্কশপের। আছে খনার বচনের উপস্থাপনা।   

সবকিছু মিলিয়ে ভালো লেগেছে ফেস্টিভ্যালটি। আয়োজক ও অংশগ্রহণকারীদের অভিনন্দন।

বাংলাদেশ হোক নারী ও মেয়েশিশুর জন্য নিরাপদ একটি দেশ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া