শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ত্বকের ধরন ও গায়ের রং অনুযায়ী কোন ব্লাশ মানাবে? 

জীপনযাপন ডেস্ক

প্রকাশ: ২৩:৩৪, ২৮ নভেম্বর ২০২৫

ত্বকের ধরন ও গায়ের রং অনুযায়ী কোন ব্লাশ মানাবে? 

প্রতিদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় না পাওয়াটা স্বাভাবিক। সারাদিনের ক্লান্তি, দূষণ আর অল্পস্বল্প দাগ-ছোপে মুখ অনেক সময় তার স্বাভাবিক প্রাণবন্ত ভাব হারিয়ে ফেলে। কিন্তু অনুষ্ঠান, অফিস পার্টি কিংবা বিশেষ কোনো দিনের সাজ—এসব জায়গায় ত্বকের নিখুঁত লুকই আত্মবিশ্বাস বাড়ায়। আর সেই নিখুঁত লুকের অন্যতম চাবিকাঠি হচ্ছে সঠিক ব্লাশ বাছাই।

অনেকেই ব্লাশার ব্যবহার করেন মুখে সতেজতা আনতে বা হালকা কিছু খুঁত ঢাকতে। কিন্তু মুখের গড়ন, গায়ের রং আর ব্রাশের ধরন সম্পর্কে ধারণা না থাকলে ব্লাশ অনেক সময়ই অস্বাভাবিক, খুব গাঢ় বা ত্বকের সঙ্গে বেমানান দেখায়। তাই কেনার আগে কোন ব্লাশ আপনার জন্য উপযুক্ত—সেটা জানা জরুরি।

গায়ের রং অনুযায়ী ব্লাশ বাছাই
১. ফর্সা ত্বক

ফর্সা গায়ের রঙে অতিরিক্ত গাঢ় ব্লাশ অপ্রাকৃতিক লাগে। তাই বেছে নিন—হালকা গোলাপি ,কোরাল , পিচ এসব শেড মুখে সতেজ আভা এনে স্বাভাবিকভাবে উজ্জ্বল দেখায়।

২. উজ্জ্বল শ্যামবর্ণ ত্বক
এই ত্বকে অনেক রঙই মানায়, তবে সবচেয়ে সুন্দর ফুটে ওঠে—গাঢ় গোলাপি , পিচ টোন, ওয়ার্ম কোরাল-এগুলো মুখে প্রাণবন্ত এক উজ্জ্বলতা দেয়।

৩. মাঝারি বা গমরঙা ত্বক
অতিরিক্ত গাঢ় নয়, আবার খুব চাপাও নয়—এ ধরনের ত্বকে মানায়—হালকা গোলাপি, রোজ পিংকস সফট কোরাল-এই শেডগুলো একেবারে ব্যালেন্সড লুক দেয়।

৪. চাপা বা ডার্ক টোন ত্বক

গভীর ত্বকের জন্য উজ্জ্বল ও ওয়ার্ম শেড সবচেয়ে উপযুক্ত—খয়েরি , উজ্জ্বল লাল , কমলা বা ট্যাঙ্গারিন এসব রঙ মুখে কাঙ্ক্ষিত ডাইমেনশন এনে লুককে উজ্জ্বল করে।

কোন ধরনের ব্লাশার কিনবেন?

১. টিন্ট ব্লাশ
খুব দ্রুত শুকিয়ে যায়, তাই দ্রুত ব্লেন্ড করতে হয়।
তবে ঠিকমতো লাগালে দীর্ঘক্ষণ মুখে টিকে থাকে।
ডে-লুক বা হালকা সাজে দারুণ মানায়।

২. শিমার ব্লাশ
বিকেলের পার্টি বা অনুষ্ঠানের জন্য একদম উপযুক্ত।
কপাল, চোখের পাতার উপরের অংশ বা চোখের কোণে শিমার দিলে গ্ল্যাম লুক তৈরি হয়।

৩. ব্রোঞ্জার (বিশেষত শ্যামবর্ণ ত্বকে)
ব্রোঞ্জার ট্যান লুক তৈরি করতে জনপ্রিয়।
চিবুকের নিচে, নাকের পাশে বা কপালে হালকা ব্রোঞ্জার দিলে শেপিং আরও সুন্দর হয়।

ব্লাশের স্থায়িত্ব বাড়াতে কী করবেন?
ফাউন্ডেশন ভেজা অবস্থায় ক্রিম ব্লাশ লাগান।
এরপর দুটো ভালোভাবে ব্লেন্ড করে উপরে গুঁড়া পাউডার দিন।
এভাবে ব্লাশ দীর্ঘক্ষণ নড়াচড়া করবে না।

শুষ্ক ত্বকে কোন ব্লাশ ভালো?
শুষ্ক ত্বকের জন্য ক্রিম ব্লাশ সবচেয়ে উপযোগী।
বেস মেকআপের ওপর আঙুল দিয়ে হালকা ট্যাপ করে লাগালে ব্লাশ খুবই ন্যাচারাল লাগে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন