শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

আজ থেকে অবকাশে নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৪, ২ ডিসেম্বর ২০২৫

আজ থেকে অবকাশে নিম্ন আদালত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

দেশের সব নিম্ন আদালতের অবকাশ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে রয়েছে- সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল।

এটি আদালতগুলোর বাৎসরিক অবকাশ। অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতার বাইরে থাকছে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আগামি ৮,৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামি ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

এদিকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত রয়েছে।

এ বিষয়ে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঢাকার চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার সাথে রিলেটেড থাকায় এসব আদালত কখনো বন্ধ হয় না। মামলার অনেক চাপ থাকে। রেওয়াজ অনুযায়ী অবকাশ শুরু হয়েছে।"

দুই বছর আগেও চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে বিশেষ জজ আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ে বিচারকাজ চলত। গত বছর থেকে এই দুই আদালতে ছুটি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারি ফকির মো. জাহিদুল ইসলাম।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন