বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি মন্তব্য করেছে, ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন লড়াকু নেত্রী খালেদা জিয়া। জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের রাজনীতির উল্লেখযোগ্য অধ্যায়’।