শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

কানে কম শুনছি, ভাগ্য ভালো পাগল হইনি

সংসদের হট্টগোল নিয়ে জয়া বচ্চনের তীর্যক মন্তব্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:২০, ৩ ডিসেম্বর ২০২৫

সংসদের হট্টগোল নিয়ে জয়া বচ্চনের তীর্যক মন্তব্য

বলিউডের অভিনেত্রী ও রাজ্যসভার সংসদ সদস্য জয়া বচ্চন আবারও সরাসরি মন্তব্যে শিরোনাম হয়ে উঠেছেন। সাম্প্রতিক এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন, সংসদের ভেতরের অবিরাম চিৎকার-চেঁচামেচিতে তার শ্রবণশক্তি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “কানে কম শুনছি, এটা ঠিক। তবে ভাগ্য ভালো পাগল হয়ে যাইনি!” — মন্তব্যটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগতে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বচ্চন জানান, বহু বছর ধরে সংসদ অধিবেশন চলাকালীন উচ্চস্বরে বাকবিতণ্ডা, হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝেই তাঁকে কাজ করতে হয়েছে।

তিনি বলেন—“সংসদের ভেতরে যে শব্দদূষণ হয়, সেটা মানুষের সহ্যের বাইরে। এত বছর ধরে এসব শুনতে শুনতে আমার কানের অবস্থা খারাপ হয়ে গেছে।”

রসিকতার ভঙ্গিতে তিনি যোগ করেন—“আমি অন্তত মাথা ঠিক রাখতে পেরেছি— এটাই অনেক!”

জয়ার মন্তব্য সংসদে শৃঙ্খলা ভাঙন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

একই আলাপচারিতায় তিনি জানান, তাঁর কন্যা শ্বেতা বচ্চনের নিষ্পাপ একটি প্রশ্নই তাঁকে অভিনয় থেকে দূরে সরিয়ে দেয়।

জয়া বলেন—“একদিন শ্বেতা আমাকে মেকআপ করতে দেখে বলেছিল— ‘তুমি যেও না, বাবা যাক।’ কথাটা আমাকে ভিতর থেকে নাড়া দিয়েছিল। তখনই সিদ্ধান্ত নিই— এটা বিরতি নেওয়ার সঠিক সময়।”

তিনি জানান, একই ধাঁচের চরিত্র (‘গুড্ডি’, ‘অভিমান’, ‘উপহার’) করতে করতে তিনি মানসিক ক্লান্তিও অনুভব করছিলেন। মা ও স্ত্রী হিসেবে নতুন ভূমিকা তাঁর কাছে তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

শ্বেতার বিয়ের পর জীবনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়— এবং সেসময়ই আসে গোবিন্দ নিহালানির চলচ্চিত্র ‘হাজার চৌরাসি কি মা’–তে অভিনয়ের প্রস্তাব।

জয়া জানান— “চরিত্রটা আমার মনে গভীর দাগ কেটেছিল। সেটাই আমাকে আবার সিনেমায় ফিরিয়ে আনে।”

ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠেছিল নাতনি নভ্যা নভেলি নন্দা–র বিয়ের প্রসঙ্গ।

জয়া বচ্চন স্পষ্ট জানিয়ে দেন— “আমি চাই না নভ্যা এখন বিয়ে করুক। বিয়ে আজকের দিনে একেবারেই ব্যাকডেটেড প্রতিষ্ঠান।”

তিনি ব্যাখ্যা করেন—সময় বদলে গেছে, সম্পর্কের সফলতা নির্ভর করে বোঝাপড়া ও সম্মানের ওপর। আইনি বা সামাজিক স্বীকৃতি কোনো সম্পর্ককে সংজ্ঞায়িত করে না। 

তিনি বলেন, “বিয়ে— দিল্লি কা লাড্ডু। খেলেও পস্তাবে, না খেললেও পস্তাবে।”

জয়া মানেই স্পষ্টবাদী— বলিউড, রাজনীতি, মিডিয়া— কাউকে ছাড়েন না

জয়া বচ্চন বরাবরই নিজের মত স্পষ্ট করে বলার জন্য পরিচিত। রাজনীতি হোক বা মিডিয়ার আচরণ— তিনি যথাস্থানে কড়া মন্তব্য করতে দ্বিধা করেন না।

নতুন মন্তব্যগুলোও তাঁর সেই ‘নন-ফিল্টারড’ ব্যক্তিত্বের ধারাবাহিকতা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন