নেটফ্লিক্স হিট সিরিজ ‘অ্যাডোলোসেন্সের -এর সিজন ২ আসছে না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৪০, ৩ ডিসেম্বর ২০২৫
অ্যাডোলোসেন্স সিজন-১ এর দৃশ্য
নেটফ্লিক্সে ২০২৫ সালের ১৩ মার্চ মুক্তির পর বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল মনস্তাত্ত্বিক ড্রামা সিরিজ অ্যাডোলোসেন্স। কিশোর জেমির সংগ্রামের গল্পে তৈরি গভীর আবেগ আর একটানা ‘ওয়ান-শট’ নির্মাণশৈলী দর্শকদের মাতিয়ে তোলে। এমনকি সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ওয়েন কুপার ইতিহাস গড়ে সবচেয়ে কম বয়সী অভিনেতা হিসেবে এমি অ্যাওয়ার্ড জেতেন।
তবে বিপুল সফলতা সত্ত্বেও ভক্তদের হতাশ করে সিরিজের নির্মাতা ফিলিপ বারান্তিনি দিয়ে জানিয়েছেন—‘অ্যাডোলোসেন্সের’-এর আর কোনো দ্বিতীয় সিজন আসছে না।
লন্ডনে ‘কনটেন্ট লন্ডন’ ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে বারান্তিনি বলেন,“এই সিরিজের কোনো সিক্যুয়েল নেই। তবে আমরা একদল হিসেবে ভবিষ্যতে আরও অনেক প্রকল্পে একসঙ্গে কাজ করতে চাই।”
তিনি ব্যাখ্যা করেন, সিজন ২ বানানোর চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল সঠিক দল ও সঠিক কাজের পরিবেশ তৈরি করা। নির্মাতা মনে করেন, অ্যাডোলোসেন্স ‘এমন একটি মনস্তাত্ত্বিক অনুভূতি ধারণ করেছে, যা বারবার পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়।
নির্মাতার ঘনিষ্ঠ সহকর্মী ও সহলেখক জ্যাক থর্ন বলেন, ব্রিটিশ থিমের অনেক সিরিজ আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পায় না। তাই তিনি ভাবছিলেন—দেশভিত্তিকভাবে বিক্রি হলে ‘অ্যাডেলোসেন্স’ একইভাবে জনপ্রিয় হতে পারত কি না।
তবে নেটফ্লিক্সের মাধ্যমে সিরিজটি বিশ্বজুড়ে যেভাবে আলোচিত হয়েছে, তা নির্মাতাদের কাছেও ছিল বিস্ময়ের।
সিজন ২ না হলেও থেমে নেই বারান্তিনি। তিনি এখন জেড ফ্র্যাঙ্কসের এক ব্যক্তির নাটক ইট দ্যা রিচ (বাট মেবি নট মি মেইটস এক্স) অবলম্বনে নতুন একটি নেটফ্লিক্স সিরিজ নির্মাণের কাজে মনোযোগ দিচ্ছেন।
সিজন ২ না করলেও ‘অ্যাডোলোসেন্স’ যে এক মৌসুমে নিজেদের কিংবদন্তি প্রতিষ্ঠা করে ফেলেছে, তাতে সন্দেহ নেই।সব মিলিয়ে এই সিরিজ নতুন প্রজন্মের দর্শকদের কাছে একটি বিশেষ অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
ভক্তরা যদিও দ্বিতীয় সিজনের অপেক্ষায় থাকবেন, তবুও বারান্তিনি ও তার দলের নতুন সৃষ্টিগুলোতে থাকবে ‘অ্যাডোলোসেন্স’-এর মতোই তাজা ভাব, উদ্যম এবং সৃজনশীলতা—এটাই প্রত্যাশা।
