শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, ওমরাহ পালনে নবদম্পতি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২৯, ১১ নভেম্বর ২০২৫

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, ওমরাহ পালনে নবদম্পতি

বিনোদন জগতের পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ে করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও নারায়ণগঞ্জের ব্যবসায়ী রাকিবুল হাসানকে। গত ৯ নভেম্বর (রবিবার) পুরান ঢাকার একটি বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পরদিনই নবদম্পতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা দিয়েছেন। তাদের দেশে ফেরার কথা রয়েছে ২৩ নভেম্বর।
বিয়ের আগে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ধর্মপরায়ণ ও হৃদয়বান, যিনি তাকে ভালোবাসবেন মনের গভীরতা দিয়ে।
সৌদি যাওয়ার আগে তিনি বলেন,“রাকিবের সঙ্গে পরিচয় খুব পুরনো নয়। অল্প সময়ে তাকে জানার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, জীবনের সঙ্গী হিসেবে আমি যেমন একজন মানুষ চেয়েছিলাম, রাকিব ঠিক তেমনই। তার বিনয়, ভদ্রতা আর কেয়ারিং মনোভাব আমাকে মুগ্ধ করেছে। সবাই দোয়া করবেন, যেন আমরা সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।”
অভিনেত্রী আরও জানান, আগামী জানুয়ারি মাসে ঢাকায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাদের পরিবারের।
অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা জামান নাটক ও চলচ্চিত্রে নিয়মিত মুখ। সম্প্রতি তিনি অভিনয় করেছেন সজীব চিশতীর ‘গয়নার বাক্স’ নাটকে। এছাড়া কামরুল হুদা রচনা ও কামরুল হাসান সুজন পরিচালিত ২৬ পর্বের ধারাবাহিক ‘মার্ডার’-এর শুটিংও শেষ করেছেন।
তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’, যা দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি ছবি— মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’, এবং মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া