শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:২৮, ১১ নভেম্বর ২০২৫

নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতীয় বাংলা সিনেমার আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। টানা কয়েক দশক ধরে টলিউডকে এককভাবে বহন করেছেন নিজের কাঁধে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—দর্শকদের প্রিয় ‘বুম্বাদা’। তবে খ্যাতির এই শিখরে দাঁড়িয়েও অভিনেতা জানালেন, একসময় তিনি নিজেকে ‘নায়ক’ নয়, বরং ‘প্রোডাক্ট’ হিসেবে অনুভব করতেন।

সম্প্রতি দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, “আমার মনে হয় না আমি এখন কারও সঙ্গে প্রতিযোগিতায় আছি। তবে একটা সময় ছিল, যখন আমি প্রতিনিয়ত সেই দৌড়ে থাকতাম। কারণ, তখন পুরো ইন্ডাস্ট্রি আমার ওপর নির্ভর করত। আমার সিনেমা মানেই হিট—এটাই ছিল তখনকার বাস্তবতা।”

তিনি আরও বলেন, “পরিচালক, প্রযোজক, এমনকি দর্শকরাও আমাকে নিয়ে এমন এক প্রত্যাশা তৈরি করেছিলেন, যা আমাকে অন্যদিকে তাকাতে দেয়নি। হিন্দি সিনেমা করা বা অন্য ভাষায় কাজ করার সাহস তখন পাইনি। কারণ, সবাই মিলে আমাকে এক প্রোডাক্ট বানিয়ে ফেলেছিল। এমন এক জায়গায় দাঁড় করানো হয়েছিল, যেখানে দ্বিতীয় হওয়ার সুযোগই ছিল না।”

বুম্বাদা ভঙ্গিতে স্বীকার করেন, “এখন আমি অনেকটাই স্বস্তিতে। ‘ময়ূরাক্ষী’র মতো সিনেমা করতে পেরেছি, অন্য ভাষায় কাজের সুযোগ নিয়েছি। কারণ, এখন আমি জানি—আমি আর কোনও প্রতিযোগিতায় নেই। এখন কাজ করি নিজের আনন্দের জন্য, নিজের ভালো লাগায়।”

প্রসেনজিতের এই অকপট স্বীকারোক্তি টলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বহু দর্শক মনে করছেন, দীর্ঘদিন ধরে টলিউডের সাফল্য-ব্যর্থতার ভার যিনি একা বইয়ে গেছেন, তার এই আত্মসমালোচনা বাস্তবতারই প্রতিফলন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া