শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

‘বিজয়কেই বিয়ে করছি’—রাশমিকার প্রেমের স্বীকারোক্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:৪৩, ১০ নভেম্বর ২০২৫

‘বিজয়কেই বিয়ে করছি’—রাশমিকার প্রেমের স্বীকারোক্তি

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা / ফাইল ছবি

দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা—তাদের রসায়ন নিয়ে গুঞ্জন নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’–এর সেট থেকেই শুরু হওয়া সেই ঘনিষ্ঠতা এবার যেন বাস্তবে রূপ নিচ্ছে। সম্প্রতি এক টকশোতে রাশমিকা নিজেই মুখ খুললেন নিজের জীবনের সবচেয়ে আলোচিত বিষয়—ভালোবাসা ও বিয়ে নিয়ে।

‘অনেস্ট টাউনহল’–এর এক পর্বে “ডেট, ম্যারি অর কিল” নামের একটি গেমে অংশ নেন তিনি। প্রশ্ন করা হয়—কাকে ডেট করবেন, আর কাকে বিয়ে? রাশমিকা হেসে জবাব দেন, “আমি সম্ভবত নারুতোকে ডেট করব। আর বিয়ে? আমি বিজয়কেই বিয়ে করব।”

তার এই অকপট উত্তর শুনে দর্শক উল্লাসে ফেটে পড়েন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি, আর সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে তাদের ‘রিয়েল লাইফ রোমান্স’ নিয়ে।

রাশমিকা জানান, তিনি ছোটবেলা থেকেই এনিমে–পাগল; বিশেষ করে ‘নারুতো: শিপুডেন’ তার প্রিয় সিরিজ, যার পুরো ৬০০ পর্বই তিনি শেষ করেছেন। প্রিয় তালিকায় আরও আছে ‘ডেমন স্লেয়ার’, ‘জুজুৎসু কাইসেন’, ‘উইন্ড ব্রেকার’ ও ‘দ্য অ্যাপোথেকেরি ডায়েরিজ’।

এদিকে, বিনোদন জগতে গুঞ্জন, এই তারকা জুটি গত অক্টোবরে গোপনে বাগদান সারিয়েছেন। বিজয়ের টিমও নাকি বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি রাশমিকার হাতে দেখা গেছে এক নতুন আংটি, যা ভক্তদের আরও নিশ্চিত করেছে। জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে উদয়পুরে তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে।

নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে রাশমিকার মন্তব্য আরও একবার প্রমাণ করেছে তাদের গভীর বন্ধন। তার ভাষায়, “আমার পছন্দ এমন কেউ, যে জীবনকে গভীরভাবে বোঝে, কঠিন সময়েও পাশে থাকে, দয়ালু হয়, আর আমার জন্য লড়াই করে। এমন কারও জন্য আমি যেকোনো দিন গুলি খেতেও রাজি।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া