শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

সবার শীর্ষে পপ আইকন টেইলর সুইফট..!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:১৫, ৭ নভেম্বর ২০২৫

সবার শীর্ষে পপ আইকন টেইলর সুইফট..!

পপ আইকন টেইলর সুইফট। ছবি: গ্ল্যামার ইউকে

পপ তারকা টেইলর সুইফটের সর্বশেষ একক অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। অ‍্যালবামটির মাধ্যমে আবারও সংগীত জগতে নতুন রেকর্ড গড়েছেন তিনি। গত ৩ অক্টোবর মুক্তি পায় সুইফটের ১২তম একক অ্যালবাম। মুক্তির প্রথম সপ্তাহেই অ্যালবামটি যুক্তরাষ্ট্রে ৪.০০২ মিলিয়ন ইউনিট বিক্রি করে। যা আধুনিক আমেরিকান সংগীত ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উদ্বোধনী বিক্রির রেকর্ড গড়েছে।

অ‍্যালবামটির মাধ্যমে ২০১৫ সালে অ্যাডেল'র অ্যালবাম ‘২৫’-এর প্রথম সপ্তাহে গড়া সর্বোচ্চ বিক্রির রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন সুইফট।

পপ আইকন টেইলর সুইফট। ছবি: দ্য হলিউড রিপোর্টার

বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বর স্থান দখল করেছে সুইফটের ১৫তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। এটি একটি রেকর্ড। কারণ অন্য কোনো একক শিল্পীর অ্যালবাম বিলবোর্ড ২০০-এর শীর্ষে ওঠেনি। এই তালিকায় কেবল ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’ সুইফটের চেয়ে এগিয়ে আছে। ১৯৫৬ সাল থেকে তাদের মোট ১৯টি অ্যালবাম বিলবোর্ড চার্টে শীর্ষে ছিল।

শুধু প্রথম সপ্তাহেই নয়, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ টানা চার সপ্তাহ ধরে বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান ধরে রেখেছে। এটি ২০২৫ সালের দ্বিতীয় কোনো অ্যালবাম, যা পুরো এক মাস ধরে চার্টের শীর্ষে অবস্থান করছে। এর আগে চলতি বছর এই সাফল্য পেয়েছিল মরগান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’। চতুর্থ সপ্তাহে এসেও ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ১লাখ ৪৬ হাজার ইউনিট বিক্রি করে শক্ত অবস্থান বজায় রেখেছে।

পপ আইকন টেইলর সুইফট। ছবি: রেলিং স্টোন

এই প্রভাব অ্যালবামটির একক গানেও পড়েছে। অ্যালবামের লিড গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ টানা চার সপ্তাহ ধরে বিলবোর্ড হট ১০০-র শীর্ষে অবস্থান করছে। গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

২০০৬ সালে সংগীতজগতে আত্মপ্রকাশের পর থেকেই টেইলর সুইফট ধারাবাহিকভাবে বাণিজ্যিক সফলতা ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তার একাধিক অ্যালবাম প্রকাশের প্রথম সপ্তাহেই মিলিয়ন ডলার বিক্রির মাইলফলক ছুঁয়েছে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ সেই যাত্রারই সবশেষ সংযোজন, যা আবারও আধুনিক সংগীত জগতে এই পপ তারকা নিজের সক্ষমতার স্বাক্ষর রাখলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া