শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

উখিয়ায় মাছের প্রজেক্ট থেকে মালিকের মরদেহ উদ্ধার

উখিয়া–টেকনাফ প্রতিনিধি 

প্রকাশ: ২২:১১, ২ ডিসেম্বর ২০২৫

উখিয়ায় মাছের প্রজেক্ট থেকে মালিকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় নিজের মালিকানাধীন মাছের প্রজেক্ট থেকে জাফর (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা প্রজেক্টের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। জাফর ওই এলাকার হাজী সিকান্দরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, জাফর মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তার প্রজেক্টে গেলে মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। মরদেহ উদ্ধারের পর এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী কয়েকজন জানান, মরদেহের পাশেই বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা গেছে। এতে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, নাকি অন্য কোনোভাবে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা—তা এখনো নিশ্চিত নয়। তবে একদিন নিখোঁজ থাকার পর নিজ প্রজেক্ট থেকেই মরদেহ উদ্ধার হওয়ায় রহস্য আরও গভীর হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর জাফর সম্প্রতি দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন। দেশে ফিরে তিনি নিজের জমিজমা, কৃষি প্রকল্প ও মাছের ঘের দেখভালে ব্যস্ত হয়ে পড়েন। প্রজেক্টের ভেতরই তিনি একটি ছোট ঘর তৈরি করে থাকতেন এবং অধিকাংশ সময় সেখানে কাটাতেন।

ঘটনার পর উখিয়া থানা পুলিশ পুরো প্রজেক্ট এলাকা ঘিরে ফেলে এবং ফরেনসিকভাবে নমুনা সংগ্রহ করে। প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, “মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে। প্রত্যেকটি দিক আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

নিহত জাফরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়ার ডেইলপাড়ার শান্ত পরিবেশে হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। জাফরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কত দূর এগোয়—এখন সেদিকেই তাকিয়ে সবাই।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন