শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

লবনচাষী ও মিল মালিকদের অধিকার সুরক্ষার উদ্যোগ নিবে সরকার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫:২৯, ১১ নভেম্বর ২০২৫

লবনচাষী ও মিল মালিকদের অধিকার সুরক্ষার উদ্যোগ নিবে সরকার

কক্সবাজার জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহ

দেশে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রান্তিক লবণচাষী ও মিল মালিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুদ, ন্যায্যমূল্য নির্ধারণ, লবণ মিল মালিক, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, শিল্প লবণের আড়ালে কোন অজুহাতে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

সভায় অংশগ্রহণকারিরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মতামত তুলে ধরেছেন জানিয়ে শিল্প সচিব বলেছেন, সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের উর্ধ্বতন পর্যায়ে পর্যালোচনা করে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার স্থাপনা গড়ে তোলা হবে।

কক্সবাজার থেকে যানবাহন যোগে পরিবহনের সময় মহাসড়কে লবণপানি পড়ে পিচ্ছিলতার কারণে প্রতিনিয়ত সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানান মো. ওবায়দুর রহমান।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া