শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

গণতন্ত্রকে আবারও ধ্বংসের চক্রান্ত চলছে: দীপ্তি

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২৩:৩৯, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:৪৪, ৮ নভেম্বর ২০২৫

গণতন্ত্রকে আবারও ধ্বংসের চক্রান্ত চলছে: দীপ্তি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ অন্যরা। ছবি: সমাজকাল

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ‘সংবিধান ফ্যাসিস্টদের জন্ম দিয়েছে, বিপ্লবের পর সেই সংবিধান গুরুত্ব হারিয়েছে। কারণ, বিপ্লব তো সংবিধানের আওতায় হয়নি। এই বিপ্লব ব্যর্থ হলে বিপ্লবীদের ফাঁসির দড়িতে ঝুলতে হতো।’

তিনি আরও বলেন, ‘যারা জীবন দিয়েছেন, তাদের চাওয়া–পাওয়া ও চিন্তা ধারণ করেই সংলাপের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও একটি সুষ্ঠু নির্বাচনই হওয়া উচিত আমাদের লক্ষ্য। কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকেই নানা চক্রান্ত চলছে—গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে পরিচালিত করতে পারে, যা সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগর যুবদলের উদ্যোগে চট্টগ্রাম বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপ্তি বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এই দিনটি বাংলাদেশের অগ্রগতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।’

সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকারসহ প্রত্যাশিত সব অধিকার নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া