শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

দাঁড়িপাল্লা জিতলে বাংলাদেশ জিতবে: মুহাম্মদ শাহজাহান 

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৩, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:০৯, ৮ নভেম্বর ২০২৫

দাঁড়িপাল্লা জিতলে বাংলাদেশ জিতবে: মুহাম্মদ শাহজাহান 

ছবি: সমাজকাল

আগামী নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে।’

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের ঈদগাঁও ও রামু উপজেলার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার-৩ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী সম্মেলনে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে জন-আকাঙ্ক্ষার আলোকে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে। জনগণই নির্ধারণ করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে। তাই আগামীর নির্বাচনে সামাজিক সুবিচার ও দেশের গুণগত পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার বিজয়ের জন্য কাজ করতে হবে।’

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘তারুণ্যই জাতির শক্তি। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লড়াই তারুণ্যের হাত ধরেই সফল হবে ইনশাল্লাহ।’

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, কক্সবাজার সমুদ্রসৈকত ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, ঈদগাঁও ও রামু উপজেলার অবকাঠামো আধুনিকায়ন—এসবই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন কর্মসূচির অগ্রাধিকার।”

শহিদুল আলম বাহাদুল আরও বলেন, `দাঁড়িপাল্লা মানে ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার। তাই আগামীর নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, `কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, কক্সবাজার সমুদ্র সৈকত ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, ঈদগাঁও ও রামু উপজেলার অবকাঠামো আধুনিকায়ন—এসবই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন কর্মসূচির অগ্রাধিকার।‘

জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন সদস্য সচিব আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, রামু উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, সেক্রেটারি আ না ম হারুন, ঈদগাঁও উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর হেলালী, সেক্রেটারি মাওলানা নূরুল আজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া