শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপির শোভাযাত্রা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২২:৫১, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০৩, ৭ নভেম্বর ২০২৫

বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপির শোভাযাত্রা

ছবি: সমাজকাল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখা।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বেলাইচন্ডি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি এজেডএম মেনহাজুল হক। তিনি বলেন, ‘৭ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি এখনো রাজপথে সংগ্রাম করছে। ফ্যাসিবাদী শক্তির পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক খায়রুল আলম সরদার।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান রতন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন প্রামাণিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সদস্য ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে দেড় হাজারেরও বেশি মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া