শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে: নওশাদ জমির

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ১৯:০০, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০৯, ৭ নভেম্বর ২০২৫

গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে: নওশাদ জমির

পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরকে নিয়ন্ত্রণে নিয়ে মানুষের মৌলিক অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি—এবার গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।”

বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নওশাদ জমির বলেন, “বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত সিপাহী-জনতা রাজপথে নেমেছিল স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবায় ঠেলে দিয়েছিল। একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। বাকশালী সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পথে মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করেছিল।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন তিরনইহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন,যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম,ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল,তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া