শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ডিসেম্বরেই চালু ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১১:৫৪, ২৬ নভেম্বর ২০২৫

ডিসেম্বরেই চালু ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক নতুন গতি পাচ্ছে। দীর্ঘদিন পর আগামী ডিসেম্বর থেকেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি হাইকমিশনার জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে দ্রুত ভিসা ইস্যু করা হচ্ছে।

 তিনি বলেন,“এলসিসিআই-এর সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে, ফলে ব্যবসায়ীদের জন্য ভ্রমণ অনেক সহজ হবে।”

ইকবাল হোসেন খান দু’দেশের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে বলেন,পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে।বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানির বড় সুযোগ তৈরি করতে পারে।পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে অপার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, গত বছরের ডিসেম্বর থেকে চালু হওয়া বাংলাদেশ–পাকিস্তান কার্গো বাণিজ্যের চাহিদা বেড়ে গেছে। ফলে এখন সরাসরি কার্গো পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু বাণিজ্য নয়, শিক্ষা খাতেও দুই দেশের সহযোগিতার সুযোগ বাড়ছে। হাইকমিশনার জানান,পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন খুব শিগগিরই বাংলাদেশে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি দল পাঠাবে।

তাদের লক্ষ্য—বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা এবং বিশ্ববিদ্যালয়–বিশ্ববিদ্যালয় সহযোগিতা জোরদার করা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন