শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা সতর্কতা : বেবিচকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৮, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৭, ১১ নভেম্বর ২০২৫

সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা সতর্কতা : বেবিচকের নির্দেশ

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

দেশে বিভিন্ন সহিংসতা ও নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেবিচক। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে দেশের প্রতিটি বিমানবন্দরে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের বিমানবন্দরগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানোর পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল এবং মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনে নির্দেশ দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও আরও শক্তিশালী করা হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ‘‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সকলকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।’’

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা